News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের
Image

অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, কটাক্ষ মল্লিকার্জুন খাড়গের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। শুক্রবার সকালে সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খাড়গে বলেছেন, “অনেক অসাংবিধানিক কাজকর্ম চলছে, অনেক স্বায়ত্তশাসিত সংস্থার অপব্যবহার করা হচ্ছে, দেশে শাসনব্যবস্থা ভালো নয়, তাই আমরা একটি বিতর্ক চাই, যাতে সবাই জানতে পারে কিভাবে শাসন চলছে।”

এক দেশ, এক নির্বাচন প্রসঙ্গে মল্লিকার্জুন খাড়গে এদিন বিশেষ কিছু বলেননি। তাঁর কথায়, “আমরা দেখব বিলে কী আছে। তাঁরা কীভাবে তা করবে, আমরা সমস্ত বিষয় দেখব এবং তারপরে আমরা প্রতিক্রিয়া জানাব।” উল্লেখ্য, ‘এক দেশ, এক ভোট’ নীতি কার্যকর করার পথে আরও এক ধাপ এগিয়েছে কেন্দ্র। বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রিসভায় সবুজ সঙ্কেত দেওয়া হয়েছে এই নীতিতে। সূত্রের খবর, সংসদের চলতি শীতকালীন অধিবেশনেই এই বিষয়ে বিল পেশ করতে পারে কেন্দ্র।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top