News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংসদ হামলার ২৩ বছর, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের
Image

সংসদ হামলার ২৩ বছর, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রী-সহ বিশিষ্টদের

নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): সংসদ হামলার ২৩ বছরে, ভয়াবহ সেই সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করল দেশ। উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার স্পিকার ওম বিড়লা, রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা, কিরেন রিজিজু এবং অন্যরা নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

উল্লেখ্য, ২০০১ সালের ১৩ ডিসেম্বর জঙ্গি হামলা হয়েছিল সংসদে। পাঁচ সশস্ত্র জঙ্গি ঢুকে পড়েছিল সংসদ ভবনের ভিতরে। তাদের গুলিতে মৃত্যু হয়েছিল এক সাধারণ নাগরিক-সহ মোট ৭ জনের। পরে অবশ্য মারা যায় ওই পাঁচ জঙ্গিও। শুক্রবার সেই সন্ত্রাসী হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে দেশ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top