News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুরে সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল
Image

কমলপুরে সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল

কমলপুর, ১১ ডিসেম্বর : বুধবার কমলপুর সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে চারটি বাম গনতান্ত্রিক সংগঠনের ডাকে কেন্দ্রের বিজেপি জোট সরকার কেরালার বাম গনতান্ত্রিক ফ্রন্ট সরকারকে কোনঠাসা করার লক্ষ্যে ক্রমাগত অর্থনৈতিক ও রাজনৈতিক আক্রমনের বিরুদ্ধে সোচ্চার হয়ে কমলপুর শহরে এক সংহতি মিছিল সংঘটিত করে। মিছিলটি কমলপুর সিপিআইএম সদর পার্টি অফিস থেকে বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের বাসটার্মিনাল প্রাঙ্গনে সমাপ্ত করে এক পথসভার আয়োজন করা হয়।

সংহতি মিছিলে উপস্থিত ছিলেন, কমলপুর মহকুমা কমিটির সম্পাদক অমর ভট্টাচার্য্য, সদস্য সুলেমান আলী, নারী নেত্রী কল্যাণী রায়, খনা দাস প্রমুখ। পথসভায় প্রধান বক্তা সিপিআইএম রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অঞ্জন দাস বক্তব্যে রাখতে গিয়ে বলেন, করোনার মহামারীর সময় কেরালার বাম গনতান্ত্রিক ফ্রন্ট সরকার স্বাস্থ্য পরিষেবা সহ কেরালার মানুষের জীবন মান রক্ষায় গোটা পৃথিবীতে নজির স্থাপন করেছিল। মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়, বিপর্যয় সময়ে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে হয় কেরালার স্বাস্থ্য দপ্তর, কেরালার বাম গনতান্ত্রিক ফ্রন্ট সরকারের কাছে থেকে শিক্ষা নিতে হবে। কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতি কার্যকলাপে দেশের সর্বোচ্চে চলে গেছে। দুর্নীতি দপ্তরে দপ্তরে শূন্যপদ অবলুপ্তি হচ্ছে। দেশের রাষ্ট্রায়াত্ত শিল্প জলের দরে বিক্রি করে দিচ্ছে। মুনাফা লুটছে কিছু কালোবাজারি। এমনভাবেই এদিন সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নেতৃত্বরা।

Releated Posts

ভীমরুলের হামলায় আহত ৩ ছাত্র, স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৩১ জুলাই: খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে ভীমরুলের আক্রমণে তিনজন ছাত্র আহত হয়েছে। ওই ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

স্কুল ছুটির সময় বিশ্রামগঞ্জ–মেলাঘর সড়কে তীব্র যানজট, ট্রাফিক পুলিশ মোতায়েনের দাবি

আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের লালটিলা ডন বসকো স্কুলের সামনে প্রতিদিন স্কুল ছুটির সময় তীব্র যানজটের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 31, 2026

দীর্ঘদিনের দুর্গাপূজার স্থান দখল ও বিক্রির চেষ্টার অভিযোগ, প্রতিবাদে যোগেন্দ্রনগরের বাসিন্দারা

আগরতলা, ৩১ জুলাই: আগরতলার যোগেন্দ্রনগরের অজিত পল্লী এলাকায় প্রায় ২৫ বছর ধরে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে আসা একটি খালি…

ByByReshmi Debnath Jul 31, 2026

রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ টিটিএএডিসি-র সিইএমের, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ

আগরতলা, ৩১ জুলাই: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর প্রধান কার্যনির্বাহী সদস্য (সিইএম) রুনিয়েল দেববর্মা শুক্রবার রাজভবনে…

ByByTaniya Chakraborty Jul 31, 2026
Scroll to Top