News Flash

  • Home
  • দেশ
  • বাংলাদেশ সরকারের উচিত হিন্দুদের সুরক্ষা দেওয়া : শান্তনু ঠাকুর
Image

বাংলাদেশ সরকারের উচিত হিন্দুদের সুরক্ষা দেওয়া : শান্তনু ঠাকুর

নয়াদিল্লি, ৯ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশ সরকারের উচিত হিন্দুদের সুরক্ষা দেওয়া। সে দেশের অন্তর্বর্তী সরকারের কাছে এই অনুরোধ জানালেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সোমবার সংসদ ভবন চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শান্তনু ঠাকুর বলেছেন, “বাংলাদেশে কী হবে তা আমরা বলতে পারব না, তবে আমাদের বিদেশ সচিব যিনি বাংলাদেশ সফর করছেন, তিনি দুই দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার সমাধান খুঁজে বের করবেন। আমি মনে করি, খুব শীঘ্রই একটি সমাধান হবে। বাংলাদেশ সরকারের উচিত হিন্দুদের সুরক্ষা দেওয়া।” উল্লেখ্য, সোমবারই বাংলাদেশ সফরে গিয়েছে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। তিনি নিজ সমকক্ষের সঙ্গে বৈঠকেও বসেছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে বিদেশ সচিবের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top