News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষ, গ্রেফতার দুই
Image

নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষ, গ্রেফতার দুই

আগরতলা, ৭ ডিসেম্বর: নোয়াপাড়া এলাকায় বিজেপি ও সিপিআইএমের সংঘর্ষের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা সিপিআইএম কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। 

ঘটনার বিবরণে জানা গিয়েছে, নোয়াপাড়া এলাকায় ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সিপিআইএম ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ  হয়েছে।  এব্যাপারে বিশাল গড় থানায় মামলা দায়ের করা হয়। পুলিশ ঘটনায় জড়িত দুই সিপিআইএম কর্মীকে গ্রেফতার করেছে। ঘটনা শুক্রবার গভীর রাতে। ঘটনার সাথে জড়িত দুই সিপিআইএম কর্মী মিলাদ হোসেন ও সুমিতকে গ্রেফতার করে বিশালগড় থানা পুলিশ। উক্ত ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

জানা যায়, সাদ্দাম হোসেন নামে এক বিজেপি কর্মীর বাড়িতে আচামকাই হামলা চালায় মিলাদ হোসেন সহ একাধিক সিপিআইএম কর্মী। সাদ্দাম হোসেন অভিযোগ করেন এলাকায় তিনি বিজেপি দলের হয়ে কাজকর্ম করায় ওনার বাড়িতে এই আক্রমণ। সাদ্দাম হোসেনের  বাড়িঘর ভাঙচুর করে ঘরে থাকা নগদ দু লক্ষ টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ। নোয়াপাড়া ৫ নং ওয়ার্ডের মেম্বার জসিম উদ্দিন সহ এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তদের আটক করে পুলিশকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে অভিযুক্তদের গ্রেফতার করে। অভিযুক্তদের বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে বিশালগড় থানা পুলিশ।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top