News Flash

  • Home
  • দিনের খবর
  • শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারবেন না : সঞ্জয় রাউত
Image

শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারবেন না : সঞ্জয় রাউত

নয়াদিল্লি, ৫ ডিসেম্বর (হি.স.): একনাথ শিন্ডেকে তীব্র কটাক্ষ করলেন উদ্ধব ঠাকরে শিবিরের নেতা সঞ্জয় রাউত। তিনি দাবি করেছেন, শিন্ডে যুগের অবসান হয়েছে, তা মাত্র দুই বছরের জন্য ছিল। একনাথ শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বৃহস্পতিবার দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে সঞ্জয় রাউত বলেছেন, “শিন্ডের ব্যবহার এখন শেষ, তাঁকে একপাশে ফেলে দেওয়া হয়েছে। শিন্ডে আর কখনও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হবেন না। এমনকি তাঁরা শিন্ডের দলকেও ভাঙতে পারে, রাজনীতিতে এটা সবসময়ই বিজেপির উদ্দেশ্য।”

সঞ্জয় রাউত আরও বলেছেন, “এখন মুখ্যমন্ত্রী হচ্ছেন দেবেন্দ্র ফড়নবিস। তাঁর সংখ্যাগরিষ্ঠতা আছে কিন্তু তা সত্ত্বেও, তাঁরা ১৫ দিনের জন্য সরকার গঠন করতে পারেনি – এর অর্থ হল তাদের দল অথবা মহাযুতির মধ্যে কিছু ত্রুটি আছে। তাঁরা মহারাষ্ট্র অথবা দেশের স্বার্থে কাজ করছে না। তাঁরা নিজেদের স্বার্থপরতা থেকে একত্রিত হয়েছে।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top