News Flash

  • Home
  • প্রধান খবর
  • যেতে পারলেন না সম্ভলে, দিল্লি ফিরতে বাধ্য হলেন রাহুল ও প্রিয়াঙ্কা
Image

যেতে পারলেন না সম্ভলে, দিল্লি ফিরতে বাধ্য হলেন রাহুল ও প্রিয়াঙ্কা

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশের সম্ভলে যাওয়ার পথে আটকে দেওয়া হল লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে। বুধবার সকালে দিল্লি-মেরঠ এক্সপ্রেসওয়েতে, গাজীপুর সীমানায় আটকে দেওয়া হয় রাহুল ও প্রিয়াঙ্কা-সহ কংগ্রেসের প্রতিনিধি দলকে। পুলিশ তাঁদের সম্ভলে যেতে বারণ করেছে। পরিস্থিতি মোকাবিলায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

শেষমেশ সম্ভলে যেতে পারলেন না রাহুল ও প্রিয়াঙ্কা, গাজীপুর সীমানা থেকেই তাঁরা দিল্লি ফিরতে বাধ্য হন। রাহুল গান্ধী বলেছেন, “আমরা সম্ভলে যাওয়ার চেষ্টা করছি, পুলিশ যেতে দিচ্ছে না, তাঁরা আমাদের অনুমতি দিচ্ছে না। এলওপি হিসাবে, সেখানে যাওয়া আমার অধিকার, কিন্তু তাঁরা আমাকে বাধা দিচ্ছে। আমি একা যেতে প্রস্তুত, আমি পুলিশের সঙ্গে যেতে প্রস্তুত, কিন্তু তাঁরা অনুমতি দিচ্ছে না।”

প্রিয়াঙ্কা এদিন বলেছেন, “সম্ভলে যা হয়েছে তা ঠিক নয়। রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাঁর সাংবিধানিক অধিকার রয়েছে এবং তাঁকে এভাবে থামানো যাবে না। পুলিশের কাছে কোনও জবাব নেই। হয়তো উত্তর প্রদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন যে তাঁরা এতটুকুও সামলাতে পারছে না।” প্রসঙ্গত, বুধবার সকাল থেকেই গাজীপুর সীমানায় মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। রাহুল ও প্রিয়াঙ্কা এবং অন্যান্য কংগ্রেস নেতারা গাজীপুর সীমানায় পৌঁছলে পুলিশ তাঁদের আটকে দেয়। পুলিশের সঙ্গে কথা বলতেও দেখা যায় কংগ্রেস নেতাদের। শেষমেশ দিল্লিতে ফিরতে বাধ্য হন রাহুল ও প্রিয়াঙ্কা।

Releated Posts

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026

পাকিস্তানে ‘সিন্ধু নদের জল যাবে না’ মন্তব্যে রাজনাথকে ঘিরে বিরোধীদের প্রশ্ন

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর পাকিস্তানকে উদ্দেশ্য করে করা ‘সিন্ধু নদের জল সন্ত্রাসের মদতদাতাদের কাছে পৌঁছতে…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top