News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রবি মরসুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ২১,৩১৫ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে : খাদ্য মন্ত্রী
Image

রবি মরসুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ২১,৩১৫ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে : খাদ্য মন্ত্রী

আগরতলা, ২ ডিসেম্বর: রবি মরসুমে কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ২১ হাজার ৩১৫ মেট্রিকটন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ক্রয় করা হবে। আগামী ১৯ ডিসেম্বর, ২০২৪ থেকে রাজ্যে সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচি শুরু হবে। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী একথা জানান।

সাংবাদিক সম্মেলনে তিনি জানান, প্রতিবছর কৃষকদের কাছ থেকে খারিফ ও রবি মরসুমে সহায়ক মূল্যে ধান ক্রয় করা হয়। গত মরসুমে ধান ক্রয় করা হয়েছিল ২ ১টাকা ৮৩ পয়সা দরে। ধান ক্রয়ের সহায়ক মূল্যও বৃদ্ধি করা হয়েছে। এবার প্রতি কেজি ধান ২৩ টাকা দরে ক্রয় করা হবে।

তিনি জানান, রাজ্যস্তরে সহায়ক মূল্যে ধান ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হবে জিরানীয়া মাধববাড়ি ট্রাক টারমিনাস সেন্টারে। একই সাথে রাজ্যের বিভিন্ন জেলায় ৪৯টি স্থানে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করার জন্য সেন্টার খোলা হবে। খাদ্যমন্ত্রী জানান, রবি মরশুমে কৃষকদের কাছ থেকে সহায়ক মূল্যে ধান ক্রয় করা নিয়ে আজ কৃষি মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে মহকুমা শাসক, বিডিও, কৃষি দপ্তরের আধিকারিক এবং খাদ্য দপ্তরের বিভিন্ন স্তরের আধিকারিকদের নিয়ে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী জানান, ২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে খারিফ ও রবি মরসুমে বছরে দু’বার কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করার কর্মসূচি শুরু করা হয়েছিল। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত সরকারি উদ্যোগে মোট ২ লক্ষ ৭ হাজার ৮৫৯.৬৯৬ মেট্রিকটন ধান কৃষকদের কাছ থেকে ক্রয় করা হয়েছে। তাতে রাজ্য সরকারের ব্যয় হয়েছে ৪০৫ কোটি ৮৮ লক্ষ টাকা। এরফলে ১ লক্ষ ৮ হাজার ১২৭ জন কৃষক উপকৃত হয়েছেন।

তিনি জানান, মূলত: কৃষকদের আয় দ্বিগুণ করা এবং তাদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য প্রদান করে অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করে তুলতেই রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগ। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ এবং কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস।

Releated Posts

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

রাজ্যে ৬.৪৮ লক্ষেরও বেশি গ্রামীণ পরিবার নিরাপদ পানীয়জলের সুবিধা পাচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: ত্রিপুরায় জল সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী ও সর্বজনীন করার লক্ষ্যে জল জীবন মিশন…

ByByReshmi Debnath Apr 29, 2026

বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে, খোলা থাকছে স্কুল-কলেজ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৯ এপ্রিল: বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে,…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top