News Flash

  • Home
  • বাণিজ্য
  • ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, সেনসেক্স ছাপিয়ে গেল ৮০ হাজারের গণ্ডি
Image

ঊর্ধ্বমুখী শেয়ার বাজার, সেনসেক্স ছাপিয়ে গেল ৮০ হাজারের গণ্ডি

মুম্বই, ২ ডিসেম্বর (হি. স.) : ঊর্ধ্বমুখী শেয়ার বাজার। ফের ৮০ হাজারের গণ্ডি ছাপিয়ে গেল সেনসেক্স। নিফটি বাড়ল প্রায় ১৫০ পয়েন্ট। আগামী দিনে স্টকের দৌড় বজায় থাকলে নভেম্বরের লোকসান কিছুটা যে সামলানো যাবে, তা নিয়ে এক রকম নিশ্চিত লগ্নিকারীরা।

সোমবার ৮০,২৪৮.০৮ পয়েন্টে গিয়ে থেমেছে বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। এদিন ৪৪৫.২৯ পয়েন্ট চড়েছে সেনসেক্স। এটি প্রায় ০.৫৬ শতাংশ। সকালে বাজার খোলার সময়ে ৭৯,৭৪৩.৮৭ পয়েন্টে দাঁড়িয়েছিল সেনসেক্স। দিনের মধ্যে সর্বোচ্চ ৮০,৩৩৭.৮২ পয়েন্ট উঠেছিল বাজার।

অন্যদিকে একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)। এ দিন দিনের শেষে এর শেয়ার সূচক নিফটি ২৪,২৭৪ পয়েন্টে গিয়ে থেমে যায়। এতে ১৪২.৯০ পয়েন্টের বৃদ্ধি দেখা গিয়েছে। শতাংশের নিরিখে যা ০.৫৯। সোমবার, ২৪,১৪০.৮৫ পয়েন্টে খুলেছিল নিফটি। দিনের মধ্যে সর্বোচ্চ ২৪,৩০১.৭০ পয়েন্টে ওঠে সূচক।

এদিন নিফটিতে সর্বাধিক লাভবান হয়েছে আল্ট্রাটেক সিমেন্ট, অ্যাপোল হাসপাতাল, গ্রেসিম ইন্ডাস্ট্রিজ়, জ়েএসডব্লু স্টিল এবং শ্রীরাম ফিন্যান্সের স্টকের লগ্নিকারীরা। আর সবচেয়ে বেশি লোকসান হয়েছে এইচডিএফসি লাইফ, সিপলা, এনটিপিসি, এসবিআই লাইফ ইস্যুরেন্স এবং লার্সেন অ্যান্ড টুব্রোর শেয়ারে।

সোমবার প্রায় সমস্ত ক্ষেত্রের স্টকই সবুজ জ়োনে দিন শেষ করেছে। রিয়্যাল এস্টেট, ফার্মা, সংকর ধাতু, গাড়ি নির্মাণকারী সংস্থা এবং মিডিয়া কোম্পানিগুলির শেয়ারের দর এক শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিএসইতে মাঝারি ও ছোট পুঁজির সংস্থাগুলির স্টকের সূচক এক শতাংশ ঊর্ধ্বমুখী হয়েছে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top