News Flash

  • Home
  • দেশ
  • আগামী ৫-৬ ফেব্রুয়ারি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, দিল্লিতে গোলটেবিল বৈঠক সম্পন্ন 
Image

আগামী ৫-৬ ফেব্রুয়ারি অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন, দিল্লিতে গোলটেবিল বৈঠক সম্পন্ন 

নয়াদিল্লি, ২৯ নভেম্বর (হি. স.) : রাজধানী দিল্লিতে বিশ্ব বাণিজ্য বঙ্গ সম্মেলনের গোলটেবিল বৈঠক সম্পন্ন। ৪২ টি দেশের প্রতিনিধিরা যোগদান করেন। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত থেকে শুরু করে উপ দূতাবাস, শীর্ষ কূটনৈতিক উপস্থিত ছিলেন। আয়োজক – রাজ্য সরকার ও বণিকসভা – ফিকি’র যৌথ উদ্যোগে এই বৈঠক সুসম্পন্ন হয়েছে।

সার্কভুক্ত দেশগুলি ছাড়াও মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া, ও অন্যান্য অঞ্চলের প্রতিনিধিরা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেছেন। অষ্টম বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়েই তাদের মধ্যেই চর্চা হয়েছে। পারস্পরিক মত বিনিময় করেন প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগামী ৫-৬ ফেব্রুয়ারি ২০২৫ তা হবে। এই উপলক্ষে শুক্রবার বৈঠকে রাজ্যের তরফেও উপস্থিত ছিলেন এ রাজ্যের শিল্পের মুখ্য উপদেষ্টা অমিত মিত্র, অর্থ মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, রাজ্য শিল্প উন্নয়ন নিগমের ম্যানেজিং ডিরেক্টর ও শিল্প ও বাণিজ্য দফতরের প্রধান সচিব বন্দনা যাদব, সচিব পি মোহন গান্ধী ও ফিকি’র শীর্ষ উপদেষ্টা মানব মজুমদার।

এ রাজ্যে শিল্প সম্ভাবনা ও পুঁজি বিনিয়োগের জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রাখা হয়। প্রাকৃতিক সম্পদের ব্যবহার থেকে শুরু করে দক্ষ শ্রমিক, পরিকাঠামো উন্নয়ন, নীতি রূপায়ণ, ব্যবসায়িক প্রতিনিধি থেকে আরম্ভ করে উদ্যোগপতি, চিন্তাবিদ, কর্পোরেট লিডার, শিক্ষাবিদ প্রমুখ শিল্প সম্মেলনে সামিল হয়ে দিশা খুঁজতে নতুন গন্তব্য রচনায় উদ্যোগী রাজ্য সরকার।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top