News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাচারকালে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এক, থানায় মামলা 
Image

পাচারকালে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এক, থানায় মামলা 

বক্সনগর, ২৭ নভেম্বর: পাচারকালে দুই গোষ্ঠীর রক্তক্ষয়ী সংঘর্ষে গুরুতর আহত হয়েছে এক যুবক। গতকাল রাতে ওই ঘটনায় কলমচৌড়া থানাধীন বক্সনগর বিওপি’র অন্তর্গত কলসীমুড়া পঞ্চায়েতের ভারত বাংলা সীমান্ত এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এদিকে, কলমচৌড়া থানায় ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাতে পাচারকালে কলসীমুড়া এলাকার ব‍্যবসায়ীদের একটি টিম অপর একটি টিমের আরমান হোসেন নামের যুবককে প্রচন্ড ভাবে মারধর করেন বলে অভিযোগ। এতে যুবক বেশ রক্তাক্ত হয়। ঘটনার পর আহত যুবককে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখান থেকে যুবককে উন্নত চিকিৎসার জন‍্য হাঁপানিয়া হাসপাতালে স্থানান্তর করা হয়।

এদিকে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে গিয়েছে কলমচৌড়া থানার পুলিশ। ওই ঘটনায় থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধৃতরা হলেন, শেখ আহমদ, মিরাজুল ইসলাম, মোঃ রবিউল, দিপন কুমার ভৌমিক, খোকন সাহা, সৌরভ সূত্রধর। 

Releated Posts

সড়ক নিরাপত্তা সচেতনতায় ধর্মনগরে আর্ট প্রতিযোগিতা ও সচেতনতা কর্মসূচি

ধর্মনগর, ১৪ জুন সড়ক দুর্ঘটনা রোধ এবং ট্রাফিক আইন সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রবিবার ধর্মনগর…

ByByReshmi Debnath Jun 14, 2026

সাংগঠনিক শক্তিবৃদ্ধিতে জোর, ২০২৮-কে সামনে রেখে ধর্মনগরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা

ধর্মনগর, ১৪ জুন: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বর্ধিত সভায় অংশ নিলেন…

ByByReshmi Debnath Jun 14, 2026

সোনামুড়ায় পুলিশের বড় সাফল্য, বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার ১২৯ কেজিরও বেশি গাঁজা

সোনামুড়া, ১৪ জুন: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে পরিচালিত এক বিশেষ অভিযানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে রক্তদান শিবির, শ্রদ্ধা নিবেদন বিরোধী দলনেতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন: বিপ্লবী নেতা চে গুয়েভারার জন্মবার্ষিকী উপলক্ষে সিপিআই(এম)-এর সদর বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার এক…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top