News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অবশেষে সড়ক নির্মাণে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে ময়দানে প্রশাসন
Image

অবশেষে সড়ক নির্মাণে সৃষ্টি হওয়া জটিলতা কাটিয়ে উঠতে ময়দানে প্রশাসন

আগরতলা, ২৭ নভেম্বর: সোনামুড়া শ্রীমন্তপুর থেকে উদয়পুর পর্যন্ত সড়কটিকে মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে সীমানা নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে সোনামুড়া মহাকুমার শাসক মহেন্দ্র কাম্বে চাকমা জানান, সকল প্রকার জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

প্রসঙ্গত, সোনামুড়া শ্রীমন্তপুর থেকে উদয়পুর পর্যন্ত সড়কটিকে ডাবল লেইন করার জন্য ইতিপূর্বে কাজ শুরু করছে ঠিকাদার। শ্রীমন্তপুর থেকে রাস্তার কাজ  বটতলী নেংটা দরগা পর্যন্ত আসে।ন্যাংটা দরগার পর থেকে মেলাঘর লাল মিয়া চৌমুহনী পর্যন্ত দীর্ঘ প্রায় দুই কিলোমিটার সড়কে বারংবার রাস্তা প্রশস্ত করার জন্য কাজ করতে গেলে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয় ঠিকাদার এবং প্রশাসনের। সেখানে জমির মালিকরা একত্রিত হয়ে বাঁধা তৈরি করেন। 

রাস্তা লাগুয়া জমির মালিকদের অভিযোগ, ওই রাস্তার জন্য তারা এক টাকাও পায়নি। যার ফলে তারা বাধা বিপত্তি তৈরি করে। এই নিয়ে রাস্তা লাগুয়া জমির মালিকরা একটি মামলাও করে বলে জানা যায়। কয়েকদিন আগেও রাস্তার জায়গা নেওয়ার জন্য প্রশাসনের উদ্যোগে অভিযান চালালে সেখানেও বাধা বিপত্তি তৈরি করে রাস্তা লাগুয়া জমির মালিকরা। 

কিন্তু আজ অর্থাৎ বুধবার মহকুমা শাসক, ডিসি  অনিমেষ দেবনাথ,সোনামুড়া মহকুমা পুলিশ আধিকারিক শশী মোহন দেববর্মা, মেলাঘর থানার ওসি দেবাশীষ সাহা, আর আই, তহশিলদার সহ বিশাল পুলিশ এবং টি এস আর নিয়ে বাধা দেওয়া রাস্তা লাগুয়া সেই জমির পরিমাপ করে সড়ক নির্মাণের জন্য। এ বিষয়ে সোনামুড়া মহাকুমার শাসক  মহেন্দ্র কাম্বে চাকমা জানান, সকল প্রকার জটিলতা কাটিয়ে সড়ক নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top