News Flash

Image

লাতেহারে যুবকের দেহ উদ্ধার  ঘিরে চাঞ্চল্য

লাতেহার, ২৬ নভেম্বর (হি. স.) : ঝাড়খণ্ডের সদর থানা এলাকার দুডাঙ্গী গ্রামে রাস্তার পাশে সন্দেহজনক অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। মৃত যুবকের নাম শ্রীরাম লোহরা (৩০), তিনি লাতেহার জেলা সদরের বাসিন্দা। নিহতের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। শ্রীরামকে খুন করা হয়েছে বলে অভিযোগ মৃতের পরিবারের।

তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাস্তার পাশে ঝোপের মধ্যে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখেন কয়েকজন। স্থানীয় লোকজন বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাতেহার সদর হাসপাতালে পাঠায়। স্থানীয় কয়েকজন যুবককে শনাক্ত করে তার পরিবারের সদস্যদের খবর দেয়। ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন হাসপাতালে পৌঁছে নিহতের পরিচয় নিশ্চিত করে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার তিনি তার স্ত্রীকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গেলেও রাতে কিছু না জানিয়ে চলে আসেন সেখান থেকে। এরপর এদিন সকালে খবর পাওয়া যায় শ্রীরামের দেহ হাসপাতালে রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top