News Flash

  • Home
  • দেশ
  • বিহারে জমি সংক্রান্ত বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ছয়জন
Image

বিহারে জমি সংক্রান্ত বিবাদ, দুই পক্ষের সংঘর্ষে নিহত এক, আহত ছয়জন

ভাগলপুর, ২৫ নভেম্বর (হি.স.) : বিহারের সবুর থানার পারগাদি গ্রামে জমি সংক্রান্ত বিবাদের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। সোমবার এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ছয়জন ।

নিহত ব্যক্তির নাম অনুরুদ্ধ মন্ডল। আহতরা হলেন বুদ্ধিনাথ মণ্ডল (৫১), শ্রাবণ কুমার (১৯), শচীন কুমার (২২) ও সন্দীপ কুমার (১৯)। এরা সবাই একপক্ষের লোকজন। অপর পক্ষের সিকান্দার মন্ডল, রাজা কুমার ও প্রমোদ কুমারের বিরুদ্ধে মারধেরের অভিযোগ উঠেছে। সিকান্দার মন্ডল অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ।

ঘটনার বিষয়ে নিহতের পরিবারের তরফে মিথিলেশ কুমার জানান, এদিন সকালে তারা আগাছা পরিষ্কার করতে মাঠে পৌঁছেছিল। সেই সময় অপর পক্ষের লোকজন হামলা চালায়। সংঘর্ষের ঘটনা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মায়াগঞ্জ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় অনুরুদ্ধ মন্ডলকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। শচীন কুমারের অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনার পর মৃতের পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। ঘটনার তদন্ত করছে পুলিশ।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top