News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাতের আঁধারে সাংবাদিক আক্রান্ত, আটক ছয়, থানায় ডেপুটেশন
Image

রাতের আঁধারে সাংবাদিক আক্রান্ত, আটক ছয়, থানায় ডেপুটেশন

আগরতলা, ২৫ নভেম্বর: পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে রাতের আঁধারে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছে সাংবাদিক সুজিত আচার্য্য।পরবর্তীতে ছয়জন দুষ্কৃতীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, গতকাল রাতে অনুকূল ঠাকুরের উৎসবের কাজ সেরে বাড়ি ফেরার পথেই আমতলীতে সুজিতের উপর এই আক্রমণ সংঘটিত হয়েছে। দুষ্কৃতিকারীরা লোহার রড দিয়ে সাংবাদিকের মাথায় এবং শরীরের বিভিন্ন জায়গায় হামলা চালায়। সাংবাদিক সুজিত আচার্জী এই মুহূর্তে জিবি হাসপাতালে চিকিৎসাধীনে রয়েছেন। এদিকে, আমতলী থানার পুলিশ ওই ঘটনার সাথে জড়িত ছয়জন যুবককে আটক করেছে।

এদিকে, সাংবাদিক আক্রান্তের ঘটনায় আমলতী থানার সামনে ধর্ণায় বসলেন অন্যান্য সাংবাদিকরা। পরবর্তী সময়ে থানায় ডেপুটেশনে মিলিত হয়েছে ত্রিপুরা ফটো জার্নালিস্টস অ্যাসোসিয়েশন। তাছাড়া, ওই ঘটনায় আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেছে। কারণ, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা দিন দিন বেড়ে চলছে। সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টুয়েন্টিফোরের চিত্রসাংবাদিক সুজিত আচার্যর উপরে কিছু দুস্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে শ্রীআচার্য গুরতর আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। আগরতলা প্রেস ক্লাব আশাকরে পুলিশ ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

এদিকে, কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিকদের উপর এ ধরনের হামলার ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছে অ্যাসোসিয়েশন। পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টুয়েন্টিফোরের চিত্রসাংবাদিক সুজিত আচার্যর উপরে কিছু দুস্কৃতিকারী সিদ্ধি আশ্রম এলাকায় প্রাণনাশের উদ্দেশ্য হামলা চালায়। তাতে চিত্র সাংবাদিক গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন।হামলায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top