News Flash

  • Home
  • দিনের খবর
  • সংবিধান দিবস স্মরণে দিল্লিতে পদযাত্রা, চারাগাছ রোপণ করলেন মান্ডভিয়া 
Image

সংবিধান দিবস স্মরণে দিল্লিতে পদযাত্রা, চারাগাছ রোপণ করলেন মান্ডভিয়া 

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): সংবিধান দিবস স্মরণে সোমবার সকালে দিল্লিতে অনুষ্ঠিত হল “আমাদের সংবিধান, আমাদের সম্মান পদযাত্রা”-র। কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া ‘হামারা সংবিধান, হামারা সম্মান’ পদযাত্রা কর্মসূচিতে অংশ নেন এবং চারাগাছ রোপণ করেন। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং ধর্মেন্দ্র প্রধানও উপস্থিত ছিলেন।

পরে কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডভিয়া, সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত, কুস্তিগীর এবং বিজেপি নেতা যোগেশ্বর দত্ত এবং ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু ‘হামারা সংবিধান, হামারা সম্মান’ পদযাত্রা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, “সংবিধান তৈরির ৭৫ বছর পূর্ণ হবে বলে আমরা এই সংবিধান যাত্রা করছি।”

ভারতীয় ভারোত্তোলক মীরাবাই চানু বলেছেন, “আমি এখানে এসে খুশি। আমি যুবসমাজকে তাঁদের কঠোর পরিশ্রম চালিয়ে যাওয়ার পরামর্শ দেব।” গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, “সংবিধান (তৈরির) ৭৫ বছর পূর্ণ করবে, তাই আমরা ‘হামারা সংবিধান, হামারা সম্মান’ উদযাপন করছি। আমি তরুণদের বলতে চাই দেশের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধ হতে।”

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top