News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডে নতুন সরকারের শপথ ২৮ নভেম্বর, জানালেন হেমন্ত সোরেন
Image

ঝাড়খণ্ডে নতুন সরকারের শপথ ২৮ নভেম্বর, জানালেন হেমন্ত সোরেন

রাঁচি, ২৪ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডে নতুন সরকারের শপথগ্রহণ আগামী ২৮ নভেম্বর। ২৮ নভেম্বর, বৃহস্পতিবার ফের একবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন হেমন্ত সোরেন। রবিবার রাজ্যপাল সন্তোষ গাংওয়ারের কাছে পদত্যাগপত্র জমা দেন হেমন্ত সোরেন এবং সরকার গঠনের দাবি জানান।

রাজভবন থেকে বেরিয়ে হেমন্ত সোরেন বলেছেন, “আগামী ২৮ নভেম্বর নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান হবে। আজ আমরা (ইন্ডি) জোট সরকার গঠনের প্রক্রিয়া শুরু করেছি এবং সেই ধারাবাহিকতায়, আমরা রাজ্যপালের সামনে সরকার গঠনের দাবি জানিয়েছি। আমি তাঁর কাছে আমার পদত্যাগপত্রও জমা দিয়েছি। কংগ্রেস এবং আরজেডি-র দায়িত্বপ্রাপ্তরাও এখানে উপস্থিত ছিলেন, ২৮ নভেম্বর শপথ অনুষ্ঠান হবে।”

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top