News Flash

Image

রাস্তার পাশে থেকে ভবঘুরের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ২৩ নভেম্বর: রাস্তার পাশে থেকে এক ভবঘুরের মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ সকালে রবীন্দ্র ভবনের সামনে ওই মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পশ্চিম থানার এসআই জীবনচন্দ্র দাস জানিয়েছেন, মৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।

পশ্চিম থানার এসআই জীবনচন্দ্র দাস জানিয়েছেন, আজ সকালে পথচলতি মানুষ রাস্তার পাশে এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পায়। সাথে সাথে তাঁরা পুলিশকে খবর পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। মৃতব্যক্তি চন্দন চৌধুরী(৬০)। তিনি রবীন্দ্র ভবনের সামনেই থাকতেন। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। আজ সকালে তার মৃতদেহ উদ্ধার হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ খুঁজে পাওয়া যাবে বলে জানান তিনি।  

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top