News Flash

  • Home
  • দেশ
  • গায়ানা সফর শেষে দিল্লির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী মোদীর

গায়ানা সফর শেষে দিল্লির উদ্দেশে রওনা প্রধানমন্ত্রী মোদীর

জর্জটাউন, ২২ নভেম্বর (হি.স.): ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাইজেরিয়া, ব্রাজিল ও গায়ানা তিন দেশ সফর শেষ করে দিল্লির উদ্দেশে রওনা হয়েছেন। বিমানবন্দরে গায়ানার শীর্ষ নেতৃত্ব তাঁকে আবেগঘন বিদায় জানান।

নাইজেরিয়া থেকে সফর শুরু করেছিলেন প্রধানমন্ত্রী। এরপর জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ব্রাজিল পৌঁছেন তিনি। সেখান থেকে গায়ানা সফরে যান। প্রধানমন্ত্রীকে নাইজেরিয়া ও গায়ানায় সর্বোচ্চ সম্মানে ভূষিত করা হয়েছে। গায়ানার সর্বোচ্চ জাতীয় পুরস্কার ‘দ্য অর্ডার অফ এক্সিলেন্স’-এ ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গায়ানার রাষ্ট্রপতি ডঃ ইরফান আলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান অর্ডার অফ এক্সিলেন্স প্রদান করেন। উল্লেখ্য, ১৭ বছর পর ভারতের কোনও প্রধানমন্ত্রী নাইজেরিয়ায় সফর করলেন। আর প্রায় ৫০ বছর পর গায়ানা সফরে গেলেন ভারতের কোনও প্রধানমন্ত্রী।

Releated Posts

বুপিভাকেইন ইনজেকশনের নির্দিষ্ট ব্যাচের বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ করল রাজস্থান, অস্ত্রোপচারে সাময়িক স্থগিতাদেশ

জয়পুর, ৩ জুলাই (আইএএনএস) : হায়দরাবাদের একটি হাসপাতালে অস্ত্রোপচারের পর একাধিক রোগীর গুরুতর শারীরিক প্রতিক্রিয়ার ঘটনার জেরে বুপিভাকেইন…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ভারত-জাপান অংশীদারিত্বের বড় চালিকাশক্তি বিনিয়োগ, সম্পর্ক আরও মজবুত হবে: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারত-জাপান সম্পর্কের অন্যতম বড় চালিকাশক্তি বিনিয়োগ এবং আগামী দিনে এই অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে…

ByByNews Desk Jul 2, 2026

কৃষক আত্মহত্যা নিয়ে আলোচনার দাবি খারিজ, মহারাষ্ট্র বিধানসভা থেকে বিরোধীদের ওয়াকআউট; কংগ্রেস বিধায়ককে বিষ্ণোই গ্যাংয়ের হুমকির অভিযোগও উত্থাপন

মুম্বই, ২ জুলাই (আইএএনএস): কৃষক আত্মহত্যার ক্রমবর্ধমান ঘটনা নিয়ে মুলতবি প্রস্তাবের মাধ্যমে আলোচনার আবেদন খারিজ হওয়ায় বৃহস্পতিবার মহারাষ্ট্র…

ByByNews Desk Jul 2, 2026

ই-গতিশীলতার রূপান্তরে সবুজ উন্নয়ন ও সার্কুলার অর্থনীতিতে জোর দিতে হবে: ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ২ জুলাই (আইএএনএস): ভারতে বৈদ্যুতিক যানবাহন (ইভি)-ভিত্তিক গতিশীলতার রূপান্তর শুধু একটি প্রযুক্তিকে অন্য প্রযুক্তি দিয়ে প্রতিস্থাপন নয়,…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top