News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় চ্যাপলিন হাউসের উদ্বোধন, পৌরসভার কাজ হবে আরও দ্রুত
Image

কলকাতায় চ্যাপলিন হাউসের উদ্বোধন, পৌরসভার কাজ হবে আরও দ্রুত

কলকাতা, ২২ নভেম্বর(হি.স.): দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার কলকাতা পৌর সংস্থার নতুন ভবন, চ্যাপলিন হাউস, উদ্বোধন করলেন মেয়র ফিরহাদ হাকিম ও মালা রায়। ২০১৩ সালে কলকাতার ঐতিহ্যবাহী চ্যাপলিন সিনেমা ভেঙে দেওয়ার পর ২০১৭ সালে এই ভবনের নির্মাণকাজ শুরু হয়। বেশ কয়েক বছর কাজ স্থগিত থাকলেও অবশেষে চলতি বছর নির্মাণ শেষ হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র ফিরহাদ হাকিম জানান, নতুন ভবনে কলকাতা পৌর সংস্থার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগ স্থানান্তরিত করা হবে। এর মধ্যে সমাজ কল্যাণ বিভাগ, সড়ক বিভাগ এবং বিদ্যুৎ ও আলো বিভাগের কাজ চ্যাপলিন হাউস থেকেই পরিচালিত হবে। এই পরিবর্তনের ফলে পৌরসভার প্রশাসনিক কাজ আরও দ্রুত এবং কার্যকর হবে বলে আশাবাদী তিনি।

চ্যাপলিন হাউসের উদ্বোধন শহরের প্রশাসনিক কার্যক্রমে নতুন দিশা আনবে বলে মনে করছেন পৌরসভার আধিকারিকরা। ভবিষ্যতে এখান থেকে কলকাতাবাসীর জন্য আরও উন্নত পরিষেবা দেওয়া সম্ভব হবে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top