News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রম দপ্তরে গণ ডেপুটেশন
Image

অসংগঠিত শ্রমিক কংগ্রেসের উদ্যোগে শ্রম দপ্তরে গণ ডেপুটেশন

আগরতলা, ২১ নভেম্বর: শহরে মিছিল সংঘটিত করে শ্রম দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকের নিকট গণডেপুটেশন প্রদান করল অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেস। বৃহস্পতিবার এই রেলিটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শ্রম দপ্তরে গিয়ে ডেপুটেশনে মিলিত হয়।

এদিনের এই গণডেপুটেশন সম্পর্কে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে অসংগঠিত শ্রমিকদের বিভিন্নভাবে বঞ্চনার শিকার হতে হয়েছে। অসংগঠিত শ্রমিকদের জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা বিজেপি সরকার রক্ষা করেনি। এরই প্রতিবাদে অসংগঠিত শ্রমিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে গণ ডেপুটেশন প্রদান করা হয়েছে এদিন। দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হল, ডিডিটি শ্রমিকদের পুনরবহাল করতে হবে, রাজ্য পুনরায় অসংগঠিত শ্রমিকদের সহায়তা প্রকল্প চালু করতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়মিত করনের দাবিও জানানো হয় এদিনের গণ ডেপুটেশনে।

Releated Posts

এডিসির ফলাফলের পর, প্রদ্যোতের সঙ্গে সাক্ষাতে বিধায়িকা স্বপ্না দেববর্মা

আগরতলা, ২৩ এপ্রিল: এডিসি নির্বাচনের ফল ঘোষণার পর তিপরা মথার অন্দরে চলা বিদ্রোহের সুর ক্রমশ নরম হতে শুরু…

ByByReshmi Debnath Apr 23, 2026

তুলাবাড়িতে তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে হামলা, চাঞ্চল্য

আগরতলা, ২৩ এপ্রিল: তিপ্রা মথার বিদায়ী এমডিসি সোহেল দেববর্মার গাড়িতে দুষ্কৃতীদের হামলার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায়…

ByByReshmi Debnath Apr 23, 2026

বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৩ এপ্রিল: বিরোধীদের কারণে সংসদে মহিলা সংরক্ষণ বিলের সংশোধনী পাস করা যায়নি। এই সংশোধনী বিল ভারতে নারী…

ByByReshmi Debnath Apr 23, 2026

বাংলায় কর্মচারী ও মহিলারা বিজেপিকে সমর্থন করবেন: মন্ত্রী রতনলাল নাথ

আগরতলা, ২৩ এপ্রিল: পশ্চিমবঙ্গের এই নির্বাচনে কর্মচারী ও মহিলারা বিজেপিকে ভোট দেবেন এবং মানুষ বাংলাকে বাঁচাতে বিজেপিকেই ভোট…

ByByReshmi Debnath Apr 23, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top