News Flash

Image

আবারো পুলিশের জালে আটক গাঁজা পাচারকারী

আগরতলা, ২১ নভেম্বর : গোপন খবরের ভিত্তিতে বুধবার বিকেলে আগরতলায় জিআরপি থানার পুলিশ এবং আর পি এফ পুলিশের যৌথ উদ্যোগে ১ জন গাঁজা পাচারকারীকে কে আগরতলা রেল স্টেশন থেকে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা গেছে, আগরতলা রেল স্টেশন পিট লাইন থেকে বুধবার বিকেলে এক গাঁজা পাচারকারীকে আটক করা হয়েছে। তার নাম রাহুল দাস। বাড়ি আমতলী মহেশখলা এলাকায়। তার কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১২.৪০০ কেজি শুকনো গাঁজা। ৬টি পেকেটে করে এক কাঁধে ঝোলানো বেগের মধ্যে রাখা ছিল সেই গাঁজা।

জিআরপি থানার পুলিশ জানায়, ট্রেনে করে বহিরাজ্যে এই গাঁজা পাচার করতে চেয়েছিল রাহুল দাস। জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই নিয়ে অনেকবার এভাবে সে গাঁজা পাঠিয়েছে। পুলিশ আরো জানায়, আগরতলা রেল স্টেশনের আশেপাশে পাচারকারীদের একটা বড় গ্যাং আছে। তাদেরকে আইনের আওতায় আনতে সব ধরনের জাল পাতানো হয়েছে।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, উদ্ধার হওয়া গাঁজা গুলির আনুমানিক বাজার মূল্য দেড় লক্ষ টাকা হবে। আগরতলা জিআরপি থানাতে রাহুল দাসের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। আগামীকাল উনাকে আদালতে সোপর্দ করা হবে।

জিআরপি থানার পুলিশের একটি টিম জোরালো ভাবে খোঁজ চালিয়ে যাচ্ছে এবং এই মামলাতে আরো অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করছেন অধিকারিকগণ।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top