News Flash

  • Home
  • দেশ
  • ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে মৃত্যু ৬ জনের 
Image

ঝাড়খণ্ডের হাজারিবাগে ভয়াবহ দুর্ঘটনা, বাস উল্টে মৃত্যু ৬ জনের 

হাজারিবাগ, ২১ নভেম্বর (হি.স.): ঝাড়খণ্ডের হাজারিবাগে যাত্রীবোঝাই বাস উল্টে প্রাণ হারালেন ৬ জন যাত্রী। কলকাতা থেকে বিহারের পাটনা অভিমুখে যাচ্ছিল বাসটি, বৃহস্পতিবার হাজারিবাগে বাসটি উল্টে যায়। হাজারিবাগের বড়কট্টা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় কমপক্ষে ১১ জন যাত্রী আহত হয়েছেন।

বড়কট্টার গোরহর থানা এলাকায় জি টি রোডের ওপর দুর্ঘটনাটি ঘটেছে, দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩ জনের, পরে আরও ৩ জন প্রাণ হারান। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা নাগাদ কলকাতা থেকে বিহারগামী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। স্থানীয় গ্রামবাসীরা বাসের জানলা ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। পরে দুর্ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু, ৬ জনকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top