News Flash

  • Home
  • প্রধান খবর
  • দু’দিনের সফরে গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ মোদী
Image

দু’দিনের সফরে গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী, সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে মুগ্ধ মোদী

জর্জটাউন, ২০ নভেম্বর (হি.স.): নাইজেরিয়া ও ব্রাজিল সফর শেষে ত্রিদেশীয় সফরের অন্তিম পর্যায়ে গায়ানা পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলেন ৫৬ বছরে গায়ানা সফরকারী প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী। বুধবার গায়ানা পৌঁছনোর পর সে দেশের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ ইরফান আলী এবং এক ডজনেরও বেশি মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রী মোদীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান।

গায়ানার প্রেসিডেন্ট মোহাম্মদ ইরফান আলি এবং গায়ানার ৪ জন মন্ত্রী, গ্রেনাডার প্রধানমন্ত্রী এবং বার্বাডোসের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গায়ানার জর্জটাউনের একটি হোটেলে স্বাগত জানান। দু’দিনের গায়ানা সফরে প্রধানমন্ত্রী মোদী সে দেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইরফান আলীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং গায়ানার সংসদের একটি বিশেষ অধিবেশনে ভাষণ দেবেন। তিনি দ্বিতীয় ভারত-ক্যারিকম শীর্ষ সম্মেলনে ক্যারিবিয়ান অংশীদার দেশগুলির নেতাদের সাথেও যোগ দেবেন।

বুধবারই প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলিত হন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি জর্জটাউনে সাংস্কৃতিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেন তিনি।

Releated Posts

চলতি বছরে যুক্তরাষ্ট্র থেকে ২,২৭৩ ভারতীয়কে দেশে ফেরত পাঠানো হয়েছে : বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র থেকে মোট ২,২৭৩ জন ভারতীয় নাগরিককে…

ByBySandeep Biswas Jul 31, 2026

৬.১১৮ বিলিয়ন ডলার বেড়ে ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৬৮২.২৩৫ বিলিয়ন ডলারে: আরবিআই

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার (ফরেক্স রিজার্ভ) ২৪ জুলাই শেষ হওয়া সপ্তাহে ৬.১১৮ বিলিয়ন ডলার…

ByByNews Desk Jul 31, 2026

কাবেরী জল-বিতর্কে কেআরএস বাঁধ ঘেরাও, বিজেপি নেতাদের আটক; শিবকুমারের বিরুদ্ধে তোপ বিজয়েন্দ্রর

মান্ড্যা, ৩১ জুলাই (আইএএনএস): কাবেরী জল-বিতর্কে তামিলনাড়ুকে জল ছাড়ার সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার কর্নাটকের শ্রীরঙ্গপত্তনের কৃষ্ণ রাজ সাগর (কেআরএস)…

ByByNews Desk Jul 31, 2026

প্রেমচাঁদ চিরকাল দেশবাসীর প্রেরণার উৎস হয়ে থাকবেন: প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): প্রখ্যাত কথাসাহিত্যিক মুন্সি প্রেমচাঁদের জন্মজয়ন্তীতে শুক্রবার তাঁকে শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top