News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী
Image

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল এলাকাবাসী

আগরতলা, ২০ নভেম্বর: সংস্কারের অভাবে দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যাওয়ার রাস্তাটির বেহাল দশায় পরিণত হয়ে আছে। আজ বাধ্য হয়ে রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীরা পথ অবরোধে সামিল হয়েছেন। অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে সাধারণ যাত্রীরা চরম দূর্ভোগের শিকার হয়েছেন।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, দীর্ঘদিন যাবৎ কৈলাসহর ডাকবাংলা থেকে রাঙ্গাউটি যাওয়ার রাস্তাটি বেহাল দশায় পরিণত হয়ে আছে। একাধিকবার বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংস্থা অটো ইউনিয়ন সহ বিভিন্ন সংস্থার তরফ থেকে পিডাব্লিউডি দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত রাস্তাটি সংস্কারের কাজ হচ্ছে না। এরই প্রতিবাদে আজ এলাকাবাসী একত্রিত হয়ে রাস্তা অবরোধে সামিল হয়েছেন। ওই অবরোধের জেরে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীরা দুর্ভোগের শিকার হচ্ছেন।

এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছেন কৈলাসহর গৌরনগর আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান মোঃ বদ্রুজ্জামান এবং তিনি অবরোধকারীদের সাথে কথা বলেন। তিনি অবরোধকারীদের আশ্বাস দিয়েছেন অতিসত্বর রাস্তা সংস্কার করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে এলাকাবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top