News Flash

  • Home
  • দেশ
  • নতুন বছরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সমীকরণ নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল
Image

নতুন বছরে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সমীকরণ নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল

কলকাতা,২০ নভেম্বর (হি. স.) : রাজ্য-রাজভবনের সংঘাত চলছে একাধিক ইস্যুতে।রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী সম্পর্ক বরাবরই অম্লমধুর! নতুন বছরে তাঁদের সমীকরণ কোনদিকে মোড় নেবে, তা নিয়ে আগাম মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজ্যপালের কথায়, “প্রথম বছর আমাদের সম্পর্ক ছিল মিষ্টি ও আলোক উজ্জ্বল। দ্বিতীয় বছর সেই সম্পর্কের আকাশে ঘন কালো মেঘ দেখা দিয়েছিল।” তৃতীয় বছর এই সম্পর্ক ‘নতুন আকাশ, নতুন পৃথিবী’ দেখবে বলেই আশা বোসের। সাম্প্রতিক পরিস্থিতির নিরিখে রাজ্যপালের এহেন মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। তাঁর আরও দাবি, বাংলায় মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের সম্পর্ক অনেক ভালো। দেশের মধ্য়ে এই রাজ্য়েই যেন দুজনের মধ্যে শ্রেষ্ঠ সম্পর্কের নজির তৈরি হয়, তার চেষ্টাই তিনি করবেন।প্রথম দিক থেকে পরিস্থিতিটা এরকম ছিল না। বরং রাজ্যপাল আনন্দ বোসকে বাংলা ভাষা শেখানোর দায়িত্ব নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাতেখড়িও হয়েছিল তাঁর। রাজ্যের আইনশৃঙ্খলা থেকে রাজভবনের কর্মীর শ্লীলতাহানি ইস্যুতে ফাটল ক্রমশ চওড়া হয়েছে। সাম্প্রতিক অতীতে দুজনকে একসঙ্গে এক মঞ্চে দেখা যায়নি। এমন পরিস্থিতিতে সম্পর্কের নতুন দিশা নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

Releated Posts

গ্রামীণ উদ্ভাবকদের মূলধারার উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে যুক্ত করতে হবে: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): দেশের তৃণমূল স্তরের উদ্ভাবকদের আনুষ্ঠানিক উদ্ভাবন ব্যবস্থার সঙ্গে নির্বিঘ্নে যুক্ত করার আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয়…

ByByNews Desk Jul 31, 2026

অন্ধ্রপ্রদেশে বিশেষ নিবিড় পুনর্বিবেচনার পর খসড়া ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৪৫ লক্ষ নাম

অমরাবতী, ৩১ জুলাই (আইএএনএস): বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর) প্রক্রিয়া শেষে শুক্রবার প্রকাশিত অন্ধ্রপ্রদেশের খসড়া…

ByByNews Desk Jul 31, 2026

ভাদোহির নাম ফের ‘সন্ত রবিদাস নগর’ করায় স্বাগত, উত্তরপ্রদেশের অন্যান্য জেলারও পুরনো নাম ফিরিয়ে আনার দাবি মায়াবতীর

লখনউ, ৩১ জুলাই (আইএএনএস): ভাদোহি জেলার নাম পুনরায় ‘সন্ত রবিদাস নগর’ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বহুজন সমাজ পার্টির…

ByByNews Desk Jul 31, 2026

আরডিআই প্রকল্পে অর্থ বরাদ্দ নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ ভিত্তিহীন, সংবাদমাধ্যমের প্রতিবেদন বিভ্রান্তিকর: কেন্দ্র

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): টেকনোলজি ডেভেলপমেন্ট বোর্ড (টিডিবি)-এর মাধ্যমে গবেষণা, উন্নয়ন ও উদ্ভাবন (আরডিআই) প্রকল্পে সংস্থাগুলিকে অর্থ বরাদ্দের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top