News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির রাজ্য সভাপতির বেলডাঙ্গা যাত্রায় বাধা, গ্রেফতার কর্মীরা, প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ
Image

বিজেপির রাজ্য সভাপতির বেলডাঙ্গা যাত্রায় বাধা, গ্রেফতার কর্মীরা, প্রতিবাদে সেন্ট্রাল এভিনিউতে বিক্ষোভ

কলকাতা, ২০ নভেম্বর(হি.স.):বেলডাঙ্গার অশান্তির পরিস্থিতি খতিয়ে দেখতে যাত্রা শুরু করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, কিন্তু রাজ্য পুলিশের বাধায় তাঁর যাত্রা থেমে যায়। কৃষ্ণনগর এলাকায় পুলিশ তাঁকে বাধা দেয় এবং পরে বিজেপি কর্মীরা পথ অবরোধ করলে পুলিশের পক্ষ থেকে অভিযান চালানো হয়। গ্রেফতার করা হয় বেশ কয়েকজন বিজেপি কর্মীকে, যাদের কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।

এই গ্রেফতারির প্রতিবাদে উত্তর কলকাতার যুব মোর্চার তমগ্ন ঘোষ এবং সুবোধ দাসের নেতৃত্বে সেন্ট্রাল এভিনিউতে টায়ার জ্বালিয়ে এবং মুখ্যমন্ত্রীর পোস্টার পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। বিজেপি কর্মীরা অবিলম্বে সুকান্ত মজুমদার এবং অন্য গ্রেফতারকৃত কর্মীদের মুক্তির দাবি জানিয়ে সেন্ট্রাল এভিনিউর কলকাতা মোড়ে রাস্তা অবরোধ করেন। এতে রাস্তায় তীব্র যানজট সৃষ্টি হয়।

পুলিশের সঙ্গে কিছুটা ধস্তাধস্তির পর অবরোধ মুক্ত করা হয় এবং পরিস্থিতি শান্ত হয়। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তাঁদের শান্তিপূর্ণ প্রতিবাদের সুযোগ দেয়নি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। বিজেপির নেতারা দাবি করেছেন যে, রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে রাজ্য সরকারের সমালোচনা করার জন্য তাঁদের বাধা দেওয়া হয়েছে।

Releated Posts

জয়ের আনন্দের মধ্যেই শোক, বুকে ব্যথার পর নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খানের মৃত্যু

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের মারওয়ার জংশন পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত নির্দল কাউন্সিলর আব্রার খান মেভ (৫৮)…

ByByNews Desk Sep 15, 2026

উদমপুরে ভিডিসি সদস্যের গুলিবিদ্ধ, রাজৌরিতে জঙ্গি হ্যান্ডলারের সম্পত্তি বাজেয়াপ্ত

জম্মু, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের উদমপুর জেলায় মঙ্গলবার এক ভিলেজ ডিফেন্স কমিটি (ভিডিসি)-র সদস্যের রাইফেল থেকে…

ByByNews Desk Sep 15, 2026

গ্রামীণ ভারতে ‘পেনশন সখী’ বাড়িয়ে পেনশন কভারেজ সম্প্রসারণ করবে সরকার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): গ্রামীণ পরিবারগুলির মধ্যে পেনশন কভারেজ বাড়ানো এবং সামাজিক সুরক্ষা আরও শক্তিশালী করতে ‘পেনশন সখী’…

ByByNews Desk Sep 15, 2026

তৃণমূলের প্রতীক ও বাংলার উপনির্বাচনের ফলই মমতার ভবিষ্যৎ রাজনৈতিক পথ নির্ধারণ করতে পারে

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী মাসের বিধানসভা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা ও পশ্চিমবঙ্গের…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top