News Flash

  • Home
  • দেশ
  • আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই
Image

আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই

ক্যানিং ২০ নভেম্বর(হি.স.):গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে ক্যানিং থানার পুলিশ মাতলা সেতুর কাছে হানা দিয়ে আজিবর শেখ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে একটি দেশি পাইপ গান ও একটি তাজা কর্তুজ উদ্ধার করে পুলিশ। পুলিশের দাবি ছিনতাইয়ের উদ্দেশ্যে এই মাতলা সেতুর কাছে বসে ছিল আজিবর। এর আগেও আজিবরের বিরুদ্ধে একটি খুনের অভিযোগ ও থানা থেকে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে বাসন্তীর খড়িমাচান এলাকা থেকে আম্বার সর্দার নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে বাসন্তী থানার পুলিশ। উদ্ধার হয় একটি দেশী বন্দুক ও এক রাউন্ড গুলি। পুলিশের দাবি অসৎ কাজের উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র মজুদ করেছিল অভিযুক্ত। দুজনকেই বুধবার আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে আরও তদন্ত করতে চাইছে পুলিশ।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top