News Flash

  • Home
  • দিনের খবর
  • উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে কুয়াশার দাপট, দেরিতে চলছে ২২টি ট্রেন  
Image

উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে কুয়াশার দাপট, দেরিতে চলছে ২২টি ট্রেন  

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে আগামী কিছু দিন অব্যাহত থাকবে ঘন থেকে অতি ঘন কুয়াশা। এই মর্মে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)-এর পক্ষ থেকে জারি করা হয়েছে সতর্কতা। কুয়াশার কারণে কমবে দৃশ্যমানতা, তাই গাড়ির চালকদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘন কুয়াশার কারণে ২২টি ট্রেন দেরিতে চলছে, ৯টি ট্রেন ফিরিয়ে আনা হয়েছে নতুন দিল্লি রেল স্টেশনে।

আইএমডি-র পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিন উত্তর ও উত্তর-পশ্চিম ভারতে অব্যাহত থাকবে কুয়াশা। আগামী কিছু দিন, অন্তত ৫-দিন পঞ্জাব ও হরিয়ানায় ঘন থেকে অতি ঘন কুয়াশা বজায় থাকবে। এছাড়াও আগামী ৩-৪ দিন দিল্লিতে মাঝারি কুয়াশা থাকবে। মঙ্গলবার সকালেই ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ছিল দিল্লি ও লাগোয়া রাজ্যগুলি। উত্তর প্রদেশের পাশাপাশি ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যায় পঞ্জাব ও হরিয়ানাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে মরুরাজ্য রাজস্থানও। আজমের শহরে ঠান্ডা এতটাই বেশি যে, এদিন সকালে আগুনের তাপ নিতে দেখা যায় অনেক মানুষকে।

Releated Posts

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top