News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি এবং পোশাক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত : পরিবহণ মন্ত্রী
Image

ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি এবং পোশাক ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত : পরিবহণ মন্ত্রী

আগরতলা, ১৯ নভেম্বর : ত্রিপুরা পুলিশ ও টিএসআর জওয়ানদের রেশন মানি ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ২,০০০ টাকা করা হয়েছে। তাতে, রাজ্যে সরকারের প্রতিমাসে ২ কোটি ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা ব্যয় হবে। আজ সচিবালয়ে প্রেস কনফারেন্স হলে মন্ত্রিসভার এই সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত জানিয়েছেন পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী। পাশাপাশি সব র‍্যাঙ্কের জওয়ানদের জন্য পোশাক ভাতা ১০,০০০ টাকা থেকে বাড়িয়ে ১২,০০০ টাকা করা হয়েছে। তেমনি, ত্রিপুরা পুলিশের জন্য পোশাক ভাতা ৭৫০০ টাকা থেকে বাড়িয়ে ৯৫০০ টাকা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন তিনি বলেন,শিক্ষা দফতরের অধীনে ১২৫ জন শারীরিক প্রশিক্ষক (পিইটি )পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সাথে তিনি যোগ করেন, রাজ্যে খেলাধুলার মানকে উন্নত করতে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তর অধীনে ৭৫ জন জুনিয়র পিআই অর্থাৎ ফিজিক্যাল ইন্সট্রাক্টার নিয়োগ করা হবে।

সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভার বৈঠকে মৎস দফতরের অধীনে ৫৩টি ফিশারি অফিসার পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।

Releated Posts

সোহম পালের চিকিৎসায় পিএমএনআরএফ থেকে ৫০ হাজার টাকা সহায়তা মঞ্জুর, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সাংসদ বিপ্লবের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রামনগর নিবাসী সোহম পালের উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে ৫০ হাজার টাকা…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শিক্ষককে ঘিরে ছাত্র-নিগ্রহের অভিযোগে কড়া মাদ্রাসা কমিটি, আলোচনার পর অভিযোগ প্রত্যাহার

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: দারুন কুরআন ফুলবাড়িকান্দি বড়খলা হাফিজিয়া মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে শারীরিকভাবে প্রহার করার অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

শুধু পুজো করলে চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে: সাংসদ বিপ্লব

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  ‘শুধু পুজো করলেই চলবে না, পুজোর পাশাপাশি কর্মও করতে হবে’—এই বার্তা দিয়ে প্রতাপগড় বিধানসভা কেন্দ্রের…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top