News Flash

  • Home
  • দিনের খবর
  • জন্মজয়ন্তীতে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, পুষ্পার্ঘ্য নিবেদন খাড়গে ও রাহুলের 
Image

জন্মজয়ন্তীতে ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধার্ঘ্য প্রধানমন্ত্রীর, পুষ্পার্ঘ্য নিবেদন খাড়গে ও রাহুলের 

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): জন্মজয়ন্তীতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিকে জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি। ইন্দিরা গান্ধীকে শ্রদ্ধা নিবেদন করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এবং কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও। এদিন সকালে দিল্লির শক্তি স্থলে ইন্দিরা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন খাড়গে ও রাহুল।

ঠাকুমা ইন্দিরা গান্ধীর সঙ্গে ছোটবেলার একটি ছবি টুইটারে আপলোড করে রাহুল গান্ধী লিখেছেন, “ঠাকুমা সাহসিকতা এবং ভালবাসা উভয়ের উদাহরণ ছিলেন। তাঁর কাছ থেকেই শিখেছি, নির্ভয়ে দেশের স্বার্থে চলাই আসল শক্তি। তাঁর স্মৃতিই আমার শক্তি, যা আমাকে সবসময় পথ দেখায়।”

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচন: বিজেপি প্রার্থীর হলফনামা চ্যালেঞ্জ করে হাইকোর্টে কংগ্রেস

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত…

ByByNews Desk Sep 23, 2026

মাদকমুক্ত বাংলা গড়ার অঙ্গীকার, ড্রাগ পাচারের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: মুখ্যমন্ত্রী

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করতে তাঁর সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বুধবার জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ মাদক…

ByByNews Desk Sep 23, 2026

মায়াবতীর ভাইপো ইশান আনন্দকে বিএসপির জাতীয় কনভেনর নিয়োগ

লখনউ, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): সাংগঠনিক রদবদলের মধ্যে নিজের ভাইপো ইশান আনন্দকে বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র জাতীয় কনভেনর হিসেবে…

ByByNews Desk Sep 23, 2026

কলকাতা, দিল্লি ও বেঙ্গালুরুর ১৬টি স্থানে ইডির তল্লাশি, অর্থ পাচার ও এফইএমএ লঙ্ঘনের অভিযোগ

কলকাতা, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): আর্থিক অনিয়ম, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন এবং একটি কর্পোরেট সংস্থা অধিগ্রহণে অনিয়মের অভিযোগে…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top