News Flash

  • Home
  • দেশ
  • শীতকালীন অধিবেশনের আগে ২৪ নভেম্বর সর্বদলীয় বৈঠক, সব দলকেই আমন্ত্রণ  
Image

শীতকালীন অধিবেশনের আগে ২৪ নভেম্বর সর্বদলীয় বৈঠক, সব দলকেই আমন্ত্রণ  

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। শীতকালীন অধিবেশন শুরু হওয়ার একদিন আগে, ২৪ নভেম্বর সর্বদলীয় বৈঠক ডাকল কেন্দ্রীয় সরকার। এই সর্বদলীয় বৈঠকে সমস্ত দলকেই আমন্ত্রণ জানানো হয়েছে।

সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, আসন্ন সংসদের শীতকালীন অধিবেশন উপলক্ষ্যে আগামী ২৪ নভেম্বর বেলা এগারোটা নাগাদ সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ের মেইন কমিটি রুমে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। চলবে ডিসেম্বর মাসের ২০ তারিখ পর্যন্ত। ২৬ নভেম্বর (সংবিধান দিবস), সংবিধান গ্রহণের ৭৫ তম বার্ষিকীতে অনুষ্ঠানটি সংবিধান সদনের সেন্ট্রাল হলে পালিত হবে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

‘কংগ্রেসকে শক্তিশালী করতে দৃঢ়ভাবে কাজ করব’, নতুন দায়িত্বের পর অজয় রাই

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেসের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হলেও দলের নির্দেশ মেনে একজন ‘নিষ্ঠাবান সৈনিক’…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top