News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষকদের আয় আরও দ্বিগুণ করাই রাজ্য সরকারের লক্ষ্য : কৃষি মন্ত্রী 
Image

কৃষকদের আয় আরও দ্বিগুণ করাই রাজ্য সরকারের লক্ষ্য : কৃষি মন্ত্রী 

আগরতলা, ১৮ নভেম্বর: কৃষকদের আয় আরও দ্বিগুণ করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার। আজ নাগিছড়ায়স্থিত হর্টিকালচারাল রিসার্চ সেন্টারে পর্যালোচনা সভায় একথা বলেন কৃষি মন্ত্রী রতন লাল নাথ।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী নাথ বলেন, আগামী দিনে কিভাবে উদ্যানপালন দপ্তর কাজ করবে, কোন বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া হবে এবং রাজ্যে উদ্যানজাত ফলনের উন্নয়ন কিভাবে সম্ভব ইত্যাদি বিষয়ে পর্যালোচনা করা হয়েছে। এদিনের সভায় দপ্তরের সচিব, অধিকর্তা সমেত প্রতিটি জেলা থেকে উপ অধিকর্তাগন উপস্থিত ছিলেন। তাছাড়া, ছিলেন বেশ কয়েকজন কৃষি বিজ্ঞানীও। 

তাঁর কথায়, কেন্দ্র সরকার মনে করে আগামী দিনে উদ্যানজাত ফলনে ত্রিপুরা এক নতুন দিক সূচিত করবে। তাই রাজ্য সরকার এই দপ্তরের উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। ত্রিপুরা উদ্যানপালনে স্বয়ম্ভর হতে পারে সেটাই রাজ্য সরকাের মূল লক্ষ্য।এদিন তিনি বলেন, ত্রিপুরায় একমাত্র  টিপিএস সিস্টেমে আলু উৎপাদন করা সম্ভব হচ্ছে। তাই কৃষিক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এদিকে, সরকারের তরফ থেকে বীরচন্দ্রমনুতে টিস্যু কালচার পদ্ধতি সবজির বীজ উৎপাদনের কারখানা খোলা হয়েছে। মূলত,  কৃষকদের আয় আরও দ্বিগুণ করতে প্রতিনিয়ত প্রয়াস চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার

এদিন তিনি বলেন, বিরোধীরা মাঠে না গিয়ে শুধু সংবাদ মাধ্যম দ্বারা কথা বললে চলবে না। বর্তমানে বিজ্ঞান সম্মতভাবে আধুনিক ব্যবস্থার মাধ্যমে চাষবাস চলছে। তাঁদের সব কিছু জেনেই সাংবাদ মাধ্যমের সামনে কথা বলা উচিত বলে দাবি করেন তিনি।

Releated Posts

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top