News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লির নতুন মন্ত্রী হচ্ছেন রঘুবিন্দর শোকিন, পূরণ করবেন কৈলাশের খালি পদ
Image

দিল্লির নতুন মন্ত্রী হচ্ছেন রঘুবিন্দর শোকিন, পূরণ করবেন কৈলাশের খালি পদ

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): দিল্লির নতুন মন্ত্রী হচ্ছেন আম আদমি পার্টির নেতা রঘুবিন্দর শোকিন। তিনি পূরণ করবেন কৈলাশ গেহলটের খালি পদ। আম আদমি পার্টির পক্ষ থেকে সোমবার জানানো হয়েছে, দিল্লি মন্ত্রিসভার নতুন মন্ত্রী হচ্ছেন এএপি নেতা রঘুবিন্দর শোকিন। রঘুবিন্দর শোকিন নাংলোই জাটের বিধায়ক। কৈলাশ গেহলটের পদত্যাগের পর শূন্য পদে মন্ত্রী হবেন তিনি।

উল্লেখ্য, আম আদমি পার্টি (এএপি) ছেড়েছেন কৈলাশ গেহলট। এএপি প্রধান অরবিন্দ কেজরিওয়ালের কাছে রবিবার নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দল এবং সরকারের বিরুদ্ধে বিস্তর অভিযোগ জানান তিনি। বছর পঞ্চাশের কৈলাশ দীর্ঘ দিন এএপি-র সঙ্গে যুক্ত ছিলেন এবং সরকারে একাধিক গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব সামলাচ্ছিলেন। দিল্লি সরকারের স্বরাষ্ট্র, পরিবহণ, তথ্যপ্রযুক্তি এবং নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী ছিলেন তিনি। দিল্লির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে মুখ্যমন্ত্রী অতিশী মারলেনাকে একটি চিঠি পাঠিয়েছেন তিনি।

Releated Posts

ভারত-যুক্তরাজ্য সিইটিএ বাণিজ্যে নতুন দিগন্ত খুলবে, লন্ডনে শিল্প-বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরলেন পীযূষ গয়াল

লন্ডন/নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়াল বলেছেন, ভারতের শক্তিশালী উৎপাদন ব্যবস্থা এবং বিভিন্ন ক্ষেত্রে…

ByByNews Desk Jun 27, 2026

কাতারের রাস লাফান দুর্ঘটনা: নিহত ১২ ভারতীয়ের দেহ দেশে ফেরানো সম্পন্ন, হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করলেন ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা

নয়াদিল্লি/দোহা, ২৭ জুন (আইএএনএস): কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে ভয়াবহ শিল্প দুর্ঘটনায় নিহত ১২ জন ভারতীয় নাগরিকের সকলের…

ByByNews Desk Jun 27, 2026

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top