News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পশ্চিম জেলা শাসকের পৌরহিত্যে জিলা পরিষদের বৈঠক
Image

পশ্চিম জেলা শাসকের পৌরহিত্যে জিলা পরিষদের বৈঠক

আগরতলা, ১৮ নভেম্বর: আজ আগরতলার পশ্চিম জেলার জেলা শাসকের কনফারেন্স হলে জিলা পরিষদের জেনারেল বোর্ডের বৈঠকের আয়োজন করা হয়েছে। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার, পশ্চিম জেলার জেলা সভাধিপতি বলাই গোস্বামী পশ্চিম জেলার জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে পশ্চিম জেলার জেলাশাসক ড. বিশাল কুমার বলেন, ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের পর প্রথমবারের মতো পরিষদের জেনারেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মূলত আজকের বৈঠকে সাতটি স্ট্যান্ডিং কমিটির সভাপতি ও সহ সভাপতি পদে নির্বাচিত হবে। ওই কমিটি আগামী ৫ বছরের জন্য তৈরী করা হয়েছে। ওই কমিটির সদস্যরা সরকারের বিভিন্ন কাজের মূল্যায়ন করবেন। তাঁর কথায়, মূলত রাজ্যের সর্বাঙ্গীন বিকাশের উদ্দেশ্যে আজকের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

Releated Posts

রাউৎখলায় পরপর দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, আতঙ্কে এলাকাবাসী

বিশালগড়, ৬ সেপ্টেম্বর: বিশালগড় থানা এলাকায় পরপর চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। শুক্রবার রাতে রাউৎখলা এলাকায়…

ByByReshmi Debnath Sep 6, 2026

খোয়াইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪

আগরতলা, ৫ সেপ্টেম্বর: খোয়াই থানার অন্তর্গত সোনাতলা–বাসুদেব বাড়ি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত চারজন। দুর্ঘটনায়…

ByByNews Desk Sep 5, 2026

কাজ করতে গিয়ে তিনতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বিশালগড়, ৫ সেপ্টেম্বর: ছাদের কাজ করতে গিয়ে তিনতলা ভবন থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে…

ByByNews Desk Sep 5, 2026

রেল-সড়ক-বিমান পরিষেবা ব্যাহত, ৭২ ঘণ্টার অবরোধের তীব্র নিন্দা কংগ্রেসের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: ত্রিপুরায় ৭২ ঘণ্টার সড়ক ও রেল অবরোধকে কেন্দ্র করে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে তীব্র আক্রমণ…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top