News Flash

  • Home
  • দিনের খবর
  • দূষণে জেরবার দিল্লি, জনগণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা 
Image

দূষণে জেরবার দিল্লি, জনগণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা 

নয়াদিল্লি, ১৮ নভেম্বর (হি.স.): পারদ-পতনের সঙ্গে পাল্লা দিয়ে দূষণ বাড়ছে দিল্লিতে। সোমবার সকাল ৯টায় সেখানে বায়ুর গুণগত মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) ছিল ৪৮৫। মাত্রাতিরিক্ত এই দূষণের প্রেক্ষিতে জনসাধারণের হাতে মাস্ক তুলে দিলেন বিজেপি নেতারা। সোমবার দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা এবং বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল দিল্লির সেন্ট্রাল সেক্রেটারিয়েট মেট্রো স্টেশনে জনসাধারণের হাতে মাস্ক তুলে দেন।

দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, “দিল্লির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। দিল্লি সরকারের অপশাসনের কারণে দিল্লির মানুষকে ভুগতে হচ্ছে। ধূলো নিয়ন্ত্রণ করতে হবে এবং পঞ্জাবে খড় পোড়ানো বন্ধ করতে হবে। আমরা লাগাতার বলে আসছি, দূষণ শুধুমাত্র একমাসের সমস্যা নয়, এই সমস্যা সমাধানে ১২ মাস কাজ করতে হবে।”

Releated Posts

আহমেদাবাদে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন, অমিত শাহের সঙ্গে যোগাভ্যাসে অংশ নিলেন গুজরাটের উপমুখ্যমন্ত্রী

আহমেদাবাদ, ২১ জুন (আইএএনএস): ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার আহমেদাবাদের প্রহ্লাদনগর গার্ডেনে আয়োজিত এক গণ-যোগাভ্যাস কর্মসূচিতে কেন্দ্রীয়…

ByByNews Desk Jun 21, 2026

তেলঙ্গানায় চলন্ত বৈদ্যুতিক বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন ৪১ যাত্রী

হায়দরাবাদ, ২১ জুন (আইএএনএস): তেলঙ্গানার করিমনগর জেলায় একটি বৈদ্যুতিক বাসে আগুন লেগে যাওয়ার ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে কেন্দ্রীয় মন্ত্রীদের বার্তা: যোগ বিশ্বকে যুক্ত করে, বছরে ৩৬৫ দিন অভ্যাস করুন

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস) : ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রবিবার একাধিক কেন্দ্রীয় মন্ত্রী দেশবাসীকে শুভেচ্ছা জানান এবং…

ByByNews Desk Jun 21, 2026

কলকাতা বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ ব্যক্তি আটক, বাংলার নিরাপত্তা নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ২০ জুন (আইএএনএস): কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করার ঘটনাকে কেন্দ্র…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top