News Flash

  • Home
  • দিনের খবর
  • এএপি থেকে ইস্তফা দিলেন কৈলাশ গেহলট, ব্যক্ত করলেন নিজের অসন্তোষ
Image

এএপি থেকে ইস্তফা দিলেন কৈলাশ গেহলট, ব্যক্ত করলেন নিজের অসন্তোষ

নয়াদিল্লি, ১৭ নভেম্বর (হি.স.): অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (এএপি)-তে বড়সড় ভাঙন। রবিবার এএপি থেকে ইস্তফা দিলেন দিল্লির মন্ত্রী তথা এএপি নেতা কৈলাশ গেহলট। দল থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি নিজের হতাশাও ব্যক্ত করেছেন কৈলাশ গেহলট।

দিল্লির মন্ত্রী ও এএপি নেতা কৈলাশ গেহলট রবিবার আম আদমি পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করেছেন; পাশাপাশি দলের জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়ালকে চিঠি লিখেছেন তিনি। চিঠিতে কৈলাশ গেহলট জানিয়েছেন, ‘শীষমহল’-এর মতো অনেক বিব্রতকর ও বিশ্রী বিতর্ক রয়েছে, যা এখন সবাইকে ভাবাচ্ছে, আমরা এখনও আম আদমিতে বিশ্বাসী কিনা। এটা এখন স্পষ্ট যে, দিল্লির জন্য প্রকৃত অগ্রগতি ঘটতে পারে না, যদি দিল্লি সরকার বেশিরভাগ সময় কেন্দ্রের সঙ্গে লড়াইয়ে সময় ব্যয় করে, আমি এএপি থেকে সরে যাওয়া ছাড়া আর কোনও উপায় খুঁজে পেলাম না এবং তাই আমি আম আদম পার্টির প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছি।”

Releated Posts

বন্দে ভারত এক্সপ্রেসে দেশের প্রথম জীবন্ত হৃদ্‌যন্ত্র পরিবহন, সুরাট থেকে আমদাবাদে সফল ঐতিহাসিক অভিযান

আমদাবাদ/সুরাট, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের রেল ইতিহাসে প্রথমবার ট্রেনে জীবন্ত হৃদ্‌যন্ত্র (লাইভ হার্ট) পরিবহনের নজির গড়ল ভারতীয় রেল।…

ByByNews Desk Jul 31, 2026

জেলবন্দি কাউন্সিলরকে ছয় মাসের ছুটি মঞ্জুর, তিরুবনন্তপুরম কর্পোরেশনে তুমুল বিতর্ক

তিরুবনন্তপুরম, ৩১ জুলাই (আইএএনএস): কেরলের তিরুবনন্তপুরম কর্পোরেশন কাউন্সিলে তীব্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই জেলবন্দি বিজেপি কাউন্সিলর আর. সুগতনের ছয়…

ByByNews Desk Jul 31, 2026

বিবাহিত কন্যাকে করুণাভিত্তিক চাকরি থেকে বঞ্চিত করা যাবে না: সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): শুধু বিবাহিত হওয়ার কারণে কোনও কন্যাকে করুণাভিত্তিক (কমপ্যাশনেট) নিয়োগের সুযোগ থেকে বঞ্চিত করা যাবে…

ByByNews Desk Jul 31, 2026

ওয়াকফ সম্পত্তিতে অনিয়মের প্রমাণ জমা, সমাজবাদী পার্টির বিরুদ্ধে হুমকির অভিযোগ শাহাবুদ্দিন রাজভির

বেরেলি, ৩১ জুলাই (আইএএনএস): অল ইন্ডিয়া মুসলিম জামাতের সভাপতি মৌলানা শাহাবুদ্দিন রাজভি বেরেলভি সমাজবাদী পার্টি (এসপি)-র সঙ্গে যুক্ত…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top