News Flash

Image

প্রচুর বিদেশি সিগারেট সহ দুইজন আটক

আগরতলা, ১৬ নভেম্বর: পাচারকালে প্রচুর পরিমাণের বিদেশি সিগারেট বাজেয়াপ্ত করেছে পুলিশ। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।

উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাসের নেতৃত্বে মায়ানমার থেকে বাংলাদেশে সিগারেট নিয়ে যাওয়ার সময় রাধাকিশোর পুর থানার অন্তর্গত খুপিলং এলাকা থেকে দুইটি গাড়িকে আটক করে পুলিশ। তাতে তল্লাশি চালিয়ে ৬৩ বাক্স সিগারেট বাজেয়াপ্ত করে। যার বাজার মূল্য আনুমানিক কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। সাথে দুই যুবককে আটক করা হয়েছে।

আরও জানা গিয়েছে, ধৃতরা হলেন, মনুঘাটের বাসিন্দা নিমাই পাল এবং বাইখোরার বাসিন্দা প্রসেনজিৎ মজুমদার। তারা নিজেকে গাড়ি চালক হিসাবে পরিচয় দিয়েছেন। তারা ৩০০০ টাকার বিনিময়ে গাড়িগুলি পাচার করে দিত বলে জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে। আগামীকাল পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হবে।

Releated Posts

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top