News Flash

  • Home
  • দেশ
  • ২০০৮ থেকে সামলাচ্ছেন দায়িত্ব, শিরোমণি অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা সুখবীর
Image

২০০৮ থেকে সামলাচ্ছেন দায়িত্ব, শিরোমণি অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা সুখবীর

চন্ডীগড়, ১৬ নভেম্বর (হি.স.): শিরোমণি অকালি দলের সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সুখবীর সিং বাদল। শনিবার নিজের পদ থেকে ইস্তফা দিয়েছেন সুখবীর। ডঃ দলজিৎ এস চিমা এক্স মাধমে জানিয়েছেন, নতুন সভাপতি নির্বাচনের পথ সুগম করতে সুখবীর সিং সিং বাদল শনিবার দলের ওয়ার্কিং কমিটির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি তাঁর নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করার জন্য এবং সমগ্র মেয়াদ জুড়ে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার জন্য দলের সকল নেতা-কর্মীদের ধন্যবাদ জানান।

সুখবীর ২০০৮ সাল থেকে দলের সভাপতি ছিলেন। তাঁর নেতৃত্বে এসএডি ২০১২ সালে পঞ্জাবে দ্বিতীয় পরপর সরকার গঠন করেছিল। তবে পরবর্তীতে সব নির্বাচনে হেরে দল দ্রুত পতনের দিকে এগিয়ে যায়। ১১৭ আসনের পঞ্জাব বিধানসভায় এখন মাত্র তিনজন বিধায়ক রয়েছেন।

Releated Posts

বাংলায় যে কোনও মূল্যে ‘অপরাধের সংস্কৃতি’ বন্ধ করতে হবে: দিলীপ ঘোষ

নিউটাউন, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে সমাজবিরোধী শক্তির দাপট ছিল বলে দাবি করে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষ…

ByByNews Desk Sep 15, 2026

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top