News Flash

Image

ভয়াবহ যান দুর্ঘটনায় গুরুতর আহত চার

আগরতলা, ১৫ নভেম্বর: দ্রুত গতিতে থাকা লরির ধাক্কায় ক্ষতিগ্রস্ত গাড়ি, যাত্রীবাহী অটো এবং টমটম। ওই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৪ জন। ঘটনাস্থলেই ওয়াগনার গাড়িতে আগুন ধরে যায়। অভিযুক্ত লরি চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ দুপুরে ধর্মনগরের শনিছড়ায় এলাকায় একটি লরি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ওয়াগনার গাড়ি, যাত্রীবাহী অটো ও টমটমকে ধাক্কায় দেয়। তাতে অটো থাকা চারজন গুরুতর আহত হন। এদিকে,  ঘটনাস্থলে ওয়াগনার গাড়িটি উল্টে শেষপর্যন্ত আগুনে ধরে যায়। আহতরা হলেন, রাইনা বেগম(২৭) সহ আরও চারজন। আহতদের সবার বাড়ি শনিছড়া এলাকায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে দমকলবাহিনী ও পুলিশ। দমকলকর্মীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, ঘাতক লরির চালক মদমত্ত অবস্থায় ছিলেন।  এদিকে, ঘাতক লরির চালককে আটক করে এলাকাবাসীরা পুলিশের হাতে তুলে দিয়েছেন।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top