News Flash

Image

সোনভদ্রে বাস ও ট্রাকের সংঘর্ষ, আহত ১০ 

সোনভদ্র, ১৪ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের পিপরি থানার অন্তর্গত বনদেবী মন্দিরের কাছে বৃহস্পতিবার একটি প্রাইভেট বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। বাসের চালক ও অপর এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তাদের বারাণসীতে ট্রমা সেন্টার পাঠানো হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ একটি বেসরকারি বাস আনপাড়া থেকে রেণুকূটের দিকে আসছিল। একই সময়ে বনদেবী মন্দিরের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় ওই বাসের। বাসের চালক-সহ ১০ জন আহত হয় এই দুর্ঘটনায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে ভর্তি করে। ট্রাকের চালকের খোঁজে তল্লাশি চলছে বলে জানা গেছে।

Releated Posts

সীমানা পুনর্বিন্যাস শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত নির্বাচন: মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী

পাটনা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): চলতি সীমানা পুনর্বিন্যাসের কাজ শেষ হওয়ার পরেই বিহারে পঞ্চায়েত রাজ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে…

ByByNews Desk Sep 21, 2026

রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বিজেপি, বিকানেরে কংগ্রেসের জয়

জয়পুর, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের পুরসভা নির্বাচনে অজমের ও পালিতে বেশি সংখ্যক কাউন্সিলর জিতেও মেয়র পদে হেরে গেল…

ByByNews Desk Sep 21, 2026

নাড্ডার কনভয়ে হামলার ৬ বছর পর দুই প্রভাবশালী তৃণমূল নেতা গ্রেফতার, উদ্ধার আগ্নেয়াস্ত্র

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২০ সালের ডিসেম্বর মাসে তৎকালীন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় জড়িত…

ByByNews Desk Sep 21, 2026

রেজিনগর উপনির্বাচন ঘিরে পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ, প্রচার থেকে বিরত থাকার ঘোষণা কবীরের

কলকাতা, ২১ সেপ্টেম্বর (আইএএনএস): মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা উপনির্বাচনের আগে পশ্চিমবঙ্গ পুলিশের বিরুদ্ধে দলের নেতা-কর্মীদের বেছে বেছে হয়রানি ও…

ByByNews Desk Sep 21, 2026
Scroll to Top