News Flash

  • Home
  • প্রধান খবর
  • এ বার ওয়াকফ বিলের উত্তাপ বিধানসভাতেও, ইঙ্গিত স্পিকারের
Image

এ বার ওয়াকফ বিলের উত্তাপ বিধানসভাতেও, ইঙ্গিত স্পিকারের

কলকাতা, ১১ নভেম্বর (হি.স.): এ বার ওয়াকফ বিলের উত্তাপ পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশনেও। সোমবার সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে এমনই ইঙ্গিত দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।

ভুবনেশ্বরে জয়েন্ট পার্লামেন্টারি কমিটির ওয়াকফ বিল সংক্রান্ত বৈঠক বয়কট করেছে তৃণমূলের সাংসদেরা। সেই বিষয়ে প্রশ্ন করা হলে বিমানবাবু বলেন, ‘‘ওয়াকফ বিল নিয়ে আমার ব্যক্তিগত স্তরে আপত্তি আছে। তৃণমূল কংগ্রেস দলীয় ভাবে তা বয়কট করেছে। তা নিয়ে আমার কিছু বলার নেই। তবে বিধানসভাতে ওয়াকফ বিল নিয়ে আলোচনা হবে।’’

এর বেশি কিছু বলতে চাননি স্পিকার। বরং ২৫ নভেম্বর অধিবেশন শুরু হওয়ার পর বিধানসভায় কার্যবিবরণী কমিটির বৈঠকে কী আলোচনা হবে তা ঠিক হবে বলে জানিয়েছেন তিনি।

গত ৩ নভেম্বর লোকসভার স্পিকার ওম বিড়লাকে চিঠি দিয়ে জেপিসির চেয়ারম্যানের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেছিলেন বিরোধী সাংসদেরা। গত সপ্তাহে কলকাতা প্রেস ক্লাবে এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে সাংবাদিক বৈঠক করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top