News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমগ্র দেশ এখন বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী
Image

সমগ্র দেশ এখন বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): সমগ্র দেশ এখন বিকশিত ভারতের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, এখন আমাদের যুবসমাজের সামনে অনেক বড় লক্ষ্য রয়েছে। সমগ্র দেশ একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে, আর এই লক্ষ্য হল বিকশিত ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের ভাদতালে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দ্বিশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্যও রাখেন তিনি। দীর্ঘ দিন ধরে ভাদতালের শ্রী স্বামীনারায়ণ মন্দির বহু মানুষের সামাজিক ও আধ্যাত্মিক জীবনকে প্রভাবিত করেছে।

প্রধানমন্ত্রী মোদী নিজের বক্তৃতায় বলেছেন, “ভগবান শ্রী স্বামীনারায়ণের কৃপায়, ভাদতাল ধামে দ্বিশতবর্ষ উদযাপনের দুর্দান্ত অনুষ্ঠান চলছে। দেশ-বিদেশের হরি ভক্তরা সেখানে এসেছেন। শ্রী স্বামীনারায়ণের পরম্পরা ছিল, সেবা ছাড়া তাঁর কোনও কাজ নেই, এখন মানুষ উৎসাহের সঙ্গে সেবার কাজে সহযোগিতা করছেন।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমরা সর্বদা বলি, ‘বিকশিত ভারত’-এর প্রথম শর্ত হল সেটি ‘আত্মনির্ভর ভারত’ করা। বাইরের কেউ এই কাজ করতে এগিয়ে আসবে না, আমাদের নিজেদেরই করতে হবে। ১৪০ কোটি দেশবাসীকে করতে হবে। কিন্তু, দুর্ভাগ্যবশত কিছু মানুষ নিজেদের সংকীর্ণ বোঝাপড়ার কারণে ভারতের উজ্জ্বল ভবিষ্যতের গুরুত্বপূর্ণ উদ্যোগকে ভুলে যাচ্ছে।”

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপে তদন্তে নতুন মোড়, পদত্যাগ ট্রাস্টের দুই শীর্ষ কর্তার; বিচারবিভাগীয় হেফাজতে ৮ অভিযুক্ত

লখনউ/অযোধ্যা, ২৬ জুন (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরে ভক্তদের কোটি কোটি টাকার অনুদান তছরুপের অভিযোগে তদন্তে বড় মোড়…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদক পাচারকারীদের বিরুদ্ধে কঠোর, নেশাগ্রস্তদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি: অমিত শাহ

নয়াদিল্লি, ২৬ জুন (আইএএনএস) : আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

গুজরাট সফরে ‘ভারত ট্যাক্সি’ উদ্যোগ ও ‘পিএম ফ্যামিলি কেয়ার ট্র্যাকার’ পাইলট প্রকল্পের সূচনা করবেন অমিত শাহ

গান্ধীনগর, ২৬ জুন (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সমবায়মন্ত্রী অমিত শাহ ২৭ ও ২৮ জুন গুজরাট সফরে একাধিক সরকারি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ তৃণমূল সাংসদের ভাগ্য নির্ধারণ, অধ্যক্ষের সিদ্ধান্তের অপেক্ষা

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ২৬ জুন : লোকসভার আসন্ন বর্ষাকালীন অধিবেশনের আগেই বিদ্রোহী ২০ জন তৃণমূল কংগ্রেস (টিএমসি)…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top