News Flash

  • Home
  • প্রধান খবর
  • ধর্ম ও ভাষার ভিত্তিতে সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর
Image

ধর্ম ও ভাষার ভিত্তিতে সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ নভেম্বর (হি.স.): জাতি, ধর্ম ও ভাষার ভিত্তিতে সমাজকে বিভক্ত করার ষড়য্ন্ত্র চলছে, উদ্বেগ প্রকাশ করে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বলেছেন, জাতি-ধর্ম, ভাষা, উঁচু-নিচু, নারী-পুরুষ, গ্রাম-শহরের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার ষড়যন্ত্র চলছে। শত্রুদের এই অপচেষ্টার গুরুত্ব আমাদের উপলব্ধি করা, সংকটকে বোঝা এবং আমাদের সকলকে একযোগে এই ধরনের অপকর্মকে পরাজিত করতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে গুজরাটের ভাদতালে শ্রী স্বামীনারায়ণ মন্দিরের দ্বিশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্যও রাখেন তিনি।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আমাদের একসঙ্গে কাজ করতে হবে, আমাদের শক্তিশালী, যোগ্য ও শিক্ষিত যুবসমাজ তৈরি করতে হবে। বিকশিত ভারতের জন্য তরুণদের ক্ষমতায়ন করতে হবে। দক্ষ যুবকরা হয়ে উঠবে আমাদের সবচেয়ে বড় শক্তি। আমাদের তরুণদের বৈশ্বিক চাহিদা আরও বাড়তে চলেছে। এখন আমি যে বিশ্বনেতাদের সঙ্গে দেখা করি না কেন, বেশিরভাগ নেতাই প্রত্যাশা করেন যে ভারতের যুবসমাজ, ভারতের দক্ষ জনশক্তি, ভারতের আইটি সেক্টরের যুবকরা তাঁদের দেশে গিয়ে তাঁদের দেশে কাজ করুক। গোটা বিশ্ব ভারতের যুবকদের সক্ষমতায় আকৃষ্ট হয়েছে।”

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top