News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি সরকার গঠন হলে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ করব, আশ্বাস অমিত শাহের 
Image

বিজেপি সরকার গঠন হলে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ করব, আশ্বাস অমিত শাহের 

সরাইকেলা, ১১ নভেম্বর (হি.স.): বিজেপি সরকার গঠন হলে ঝাড়খণ্ডে অনুপ্রবেশ বন্ধ করব। আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার ঝাড়খণ্ডের সরাইকেলায় এক বিধানসভা নির্বাচনের প্রচারে অমিত শাহ বলেছেন, সমগ্র ঝাড়খণ্ড এবং বিশেষ করে আদিবাসী এলাকা এখন অনুপ্রবেশে বিপর্যস্ত। আমাদের চম্পই সোরেন অনুপ্রবেশের প্রসঙ্গ তুললে হেমন্তবাবু বলেন, আপনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিন। আদিবাসীদের জনসংখ্যা কমছে, আমাদের মেয়েদের বিয়ে দিয়ে জমি দখল চলছে। আমি আপনাদের কথা দিচ্ছি, বিজেপি সরকার গঠন করুন, আমরা অনুপ্রবেশ বন্ধ করব। আমরা একটি আইন আনব, অনুপ্রবেশকারীরা আদিবাসী মেয়েকে বিয়ে করলেও তাদের জমি অনুপ্রবেশকারীদের নামে থাকবে না এবং কেড়ে নেওয়া জমিও ফেরত পাবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আরও বলেছেন, “কংগ্রেস সর্বদা আদিবাসীদের অপমান করেছে। স্বাধীনতার পর ৭৫ বছরে কোনও আদিবাসী রাষ্ট্রপতি হননি। মোদীজি প্রথমবারের মতো একজন দরিদ্র আদিবাসীর মেয়ে শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে দেশের রাষ্ট্রপতি করেছেন।” অমিত শাহ আরও বলেছেন, “এইমাত্র কংগ্রেস মহারাষ্ট্রে প্রতিশ্রুতি দিয়েছে, তাঁরা মুসলমানদের সংরক্ষণ করব। যদি তাঁরা মুসলমানদের সংরক্ষণ দেয়, তাহলে আদিবাসী, দলিত ও অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ কাটতে হবে। কিন্তু চিন্তা করবেন না, আমরা আদিবাসী, দলিত এবং অনগ্রসর শ্রেণির সংরক্ষণকে স্পর্শ করতে দেব না।”

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top