News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিভিন্ন দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন দেবে তিপরা মথা
Image

বিভিন্ন দাবিতে রাজ্যপালের নিকট ডেপুটেশন দেবে তিপরা মথা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ নভেম্বর:
এডিসির ভিলেজ কাউন্সিল নির্বাচন দ্রুত আয়োজন করতে দাবি জানিয়েছেন ত্রিপরা মথা দলের নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। আজ আগরতলায় প্যালেস কম্পাউন্ডে তিপরা মথা দলের সভাপতি বিজয় রাংখলের পৌরহিত্যে এক বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই কথা জানান শ্রী দেববর্মা।

তিনি জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে দ্রুত ভিলেজ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত করা, এবং ১২৫ তম সংবিধান সংশোধনী বিলের দাবিতে আগামী ১৪ নভেম্বর ব্লক ভিত্তিক স্মারকলিপি দেওয়া হবে রাজ্যপালের উদ্দেশ্যে। এই স্মারকলিপি পরে জেলা শাসক ও মহকুমা শাসক স্তরেও দেওয়া হবে।

এদিকে ভিলেজ কমিটির নির্বাচন সম্পর্কে বলতে প্রদ্যুৎ কিশোর দেববর্মা জানান, বিজেপির সঙ্গে লড়াই করবে কিনা সেই বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি তিপরা মথা দল। তবে কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তিগুলো পূরণ করতে হবে বলে দাবি জানান তিনি। জনজাতিদের স্বার্থসম্বলিত দাবিগুলো পূরণ না হলে লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Releated Posts

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026

জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে ব্যবহৃত হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী রিসা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতিদের ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত রিসা এবার জাতীয় স্তরেও সম্মানের সঙ্গে অতিথি…

ByByReshmi Debnath Sep 13, 2026

আগরতলায় বিএসএফ ও রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে ‘সঞ্জীবনী-৩’, উপস্থিত মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণকে সামনে রেখে আগরতলায় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রোটারি ক্লাবের যৌথ উদ্যোগে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top