News Flash

  • Home
  • দিনের খবর
  • বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, জমা পড়ল দু’টি অভিযোগ 
Image

বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, জমা পড়ল দু’টি অভিযোগ 

নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): বিজেপির বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে অভিযোগ জানালো তৃণমূল কংগ্রেস। শনিবার তৃণমূল কংগ্রেস সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কীর্তি আজাদ ও সুস্মিতা দেব দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে যান। তৃণমূলের এই প্রতিনিধি দল বিজেপির বিরুদ্ধে দু’টি নালিশ জানিয়েছে।

নির্বাচন কমিশনের দফতর থেকে বেরিয়ে সুস্মিতা দেব বলেছেন, “পাঁচ সাংসদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে দু’টি অভিযোগ জমা দিয়েছে। ২০০৩ সালের নির্বাচন কমিশনের মোতায়েনের নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় মোতায়েন করতে হবে এবং তাঁদের সঙ্গে রাজ্য পুলিশের একজন প্রতিনিধি থাকা দরকার। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে আমরা যা দেখেছি তা হল কেন্দ্রীয় বাহিনী কাজ করছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের সঙ্গে সমন্বয় করে এবং ভোটারদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করা হচ্ছে।”

সুস্মিতা দেব আরও বলেছেন, “বিজেপি জাতীয়তাবাদের কথা বলে এবং একজন কেন্দ্রীয় মন্ত্রী (সুকান্ত মজুমদার) রাজ্য পুলিশকে বলছেন অশোক প্রতীক খুলে সেখানে ‘চপ্পল’ লাগাতে। এই ধরনের অবমাননাকর মন্তব্য ইসিআই-এর কাছ থেকে গুরুতর পদক্ষেপের আহ্বান জানায়। আমরা তার বক্তব্যের নিন্দা জানাই… আমরা অবিলম্বে পদক্ষেপ আশা করছি।”

Releated Posts

উপত্যকায় নিরাপত্তা বাহিনীর নজর ঘোরাতে বড়সড় ছক আইএসআইয়ের, ১০০-১৫০ জঙ্গিকে অনুপ্রবেশের আশঙ্কা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর নজর অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার কৌশলের পাশাপাশি বড়সড় একটি অভিযান…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পিএমও আধিকারিক পরিচয়ে এইমস-এ রোগীদের অগ্রাধিকার পাইয়ে দেওয়ার অভিযোগ, দিল্লির ব্যক্তির বিরুদ্ধে সিবিআই মামলা

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী দফতর-এর আধিকারিক পরিচয় দিয়ে নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস -এ রোগীদের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

এয়ার ইন্ডিয়ার ফুকেট-দিল্লি বিমানে বিপত্তি: পাইলটের মাদক পরীক্ষায় ‘নন-নেগেটিভ’, ডিজিসিএকে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): ফুকেট থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে মাঝ আকাশে উচ্চতা ওঠানামার ঘটনার পর বিমানের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

গঙ্গা-সহ একাধিক নদীর জল বাড়ায় বিহারে বন্যা পরিস্থিতির অবনতি, প্লাবিত নতুন এলাকা

পাটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): গঙ্গা-সহ একাধিক প্রধান নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় শুক্রবার আরও অবনতি হল বিহারের বন্যা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top