News Flash

  • Home
  • দেশ
  • আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
Image

আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ৮ নভেম্বর (হি.স.): আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্টের সাত সদস্যের বেঞ্চ। এই বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু তকমা পেতে পারে না, এলাহাবাদ হাইকোর্টের সেই নির্দেশকে খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সাত সদস্যের সাংবিধানিক বেঞ্চ। এই নির্দেশের পক্ষে একমত হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সহ চারজন বিচারপতি। ভিন্নমত পোষণ করেন বাকি তিন বিচারপতি। তবে শুক্রবার সুপ্রিম কোর্ট এও জানিয়ে দিয়েছে, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সংখ্যালঘু তকমা পাবে কিনা সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে পৃথক তিন সদস্যের বিচারপতির বেঞ্চ। কোন মাপকাঠিতে, কী যোগ্যতার বিচারে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়টি সংখ্যালঘু তকমা পাবে সেই বিষয়ের সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্টের পৃথক তিন সদস্যের বিচারপতির বেঞ্চই।

Releated Posts

অ্যাপ-ভিত্তিক ক্যাবে মহিলাদের নিরাপত্তায় নতুন নির্দেশিকা জারি করল জাতীয় মহিলা কমিশন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): অ্যাপ-ভিত্তিক ক্যাব পরিষেবা ব্যবহারকারী মহিলাদের নিরাপত্তা জোরদার করতে সোমবার একগুচ্ছ নির্দেশিকা জারি করল জাতীয়…

ByByNews Desk Oct 5, 2026

সংস্কৃত বিশ্বকে পথ দেখাতে পারে, অযোধ্যা সভ্যতার চেতনা: রাজনাথ সিং

অযোধ্যা, ৫ অক্টোবর (আইএএনএস): সংস্কৃত ভারতের জ্ঞান ও বিজ্ঞানকে উচ্চতায় পৌঁছে দিয়েছে এবং এখনও এই ভাষার বিশ্বকে পথ…

ByByNews Desk Oct 5, 2026

বহিরাগত হুমকির জন্য প্রশিক্ষণ, এই হামলা ছিল ভিতর থেকেই: স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী

মুম্বই, ৫ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাই বিমানের পাইলট ক্যাপ্টেন স্মিত মাচ্ছরের প্রাক্তন সহকর্মী টিনা গোস্বামী বলেছেন, সহ-পাইলটের হামলার মুখে…

ByByNews Desk Oct 5, 2026

মমতার চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় ৩ চিকিৎসককে আইনি নোটিস

কলকাতা, ৫ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি চিকিৎসা রিপোর্ট প্রকাশ্যে আসার ঘটনায় রোগী-চিকিৎসক গোপনীয়তা লঙ্ঘনের…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top