News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওয়াকফ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ৯ নভেম্বর থেকে বয়কটে  বিরোধীরা 
Image

ওয়াকফ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক ৯ নভেম্বর থেকে বয়কটে  বিরোধীরা 

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : ওয়াকফ ইস্যুতে পাঁচ রাজ্যকে নিয়ে বৈঠক আগামী ৯ নভেম্বর। গৌহাটি, ভুবনেশ্বর, কলকাতা, পাটনা ও লখনৌ এই পাঁচ রাজ্যের ওয়াকফ সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বৈঠক ডাকা হয়েছে। এবং তা বয়কটের ডাক দিল বিরোধীরা। তৃণমূল কংগ্রেস এর তরফে কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানানো হয়েছে।

দলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, আগামী ১৩ নভেম্বর এ রাজ্যে ছয়টি আসনে উপ-নির্বাচন। এদিকে, তার আগে ছয় দিনের জন্য ওই বৈঠক ডাকা হয়েছে। পিছিয়ে দেওয়ার জন্য জানানো সত্ত্বেও তা মান্যতা পায় নি। কল্যাণের অভিযোগ, চেয়ারম্যান জগদম্বিকা পাল দেশের স্বার্থে কাজ করছেন না। দলের এজেন্ডা মেনেই কাজ করছেন। অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করে চলেছেন। এ নিয়ে আপত্তি জানানো হলেও নির্বিকার। তিনি আরও বলেন, সপ্তাহে দু’দিন বৈঠকের জন্য চূড়ান্ত সময় স্থির হয় সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত। দীর্ঘ সময় বসিয়ে রেখে দেওয়া হয় বলে অভিযোগ। এদিকে, বিরোধীদের বক্তব্য রাখার জন্য সময় বরাদ্দ করা হয় না। এ নিয়ে অধ্যক্ষকে জানানো হয়েছে। তবুও জট খোলে নি। এতদসত্ত্বেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ওয়াকফ ইস্যুতে যৌথ সংসদীয় কমিটির বৈঠক বয়কট হবে।

Releated Posts

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top