News Flash

  • Home
  • প্রধান খবর
  • কানাডার মন্দিরে হামলার ঘটনায় কড়া বার্তা ভারতের
Image

কানাডার মন্দিরে হামলার ঘটনায় কড়া বার্তা ভারতের

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি. স.) : কানাডায় হিন্দু মন্দিরে হামলার অভিযোগ উঠেছিল খলিস্তানপন্থীদের বিরুদ্ধে। এনিয়ে কানাডাকে কড়া বার্তা দিল ভারতীয় বিদেশমন্ত্রক। সেদেশে যেন আইনের শাসন কায়েম হয়, একথা সাফ জানিয়ে দিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভারতীয় বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘ব্রাম্পটনের মন্দিরে যেভাবে হামলা হয়েছে তার তীব্র নিন্দা করছি। সেই সঙ্গে কানাডার সরকারকে বার্তা, দেশে আইনের শাসন কায়েম করুন। যেসব মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের জন্য দ্রুত ন্যায়বিচার দিন।’

সম্প্রতি ব্রাম্পটনের হিন্দু মন্দিরে হামলার অভিযোগ ওঠে খালিস্তানপন্থীদের বিরুদ্ধে।

জানা গিয়েছে, হামলার পর দীর্ঘ সময় কেটে গেলেও কাউকে গ্রেফতার করা হয়নি। খলিস্তানিরা হামলা চালিয়েছে, সেকথাও মানতে চায়নি স্থানীয় পুলিশ।ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী এস জয়শংকর।

Releated Posts

জিএসটি সংস্কারের পরবর্তী ধাপে করদাতাদের জন্য আরও সহজ হবে নিয়ম মেনে চলা: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): জিএসটি সংস্কারের পরবর্তী পর্যায়ে করদাতাদের জন্য নিয়ম মেনে চলার প্রক্রিয়া আরও সহজ করা হবে…

ByByNews Desk Oct 5, 2026

বিশ্ব সংস্থায় সংস্কার জরুরি, শান্তি ও স্থিতিশীলতায় ভারত-সুইজারল্যান্ড একসঙ্গে কাজ করবে: মোদি

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): গণতান্ত্রিক মূল্যবোধ, আইনের শাসন, আলোচনা ও কূটনীতিতে ভারত ও সুইজারল্যান্ডের বিশ্বাস রয়েছে। বিশ্বশান্তি ও…

ByByNews Desk Oct 5, 2026

ভারত-মার্কিন বাণিজ্য আলোচনা ‘প্ল্যাটো’তে পৌঁছেছে, বাণিজ্য ভারসাম্য ভারতের পক্ষে: নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৫ অক্টোবর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা এখনও চলছে, তবে তা সম্ভবত এমন…

ByByNews Desk Oct 5, 2026

উন্নয়নশীল দেশের কৃষকদের ক্ষমতায়নে বড় ভূমিকা নিতে পারে ‘ছোট এআই’: বিশ্বব্যাংক প্রধান অজয় বাঙ্গা

ওয়াশিংটন, ৫ অক্টোবর (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ভারত-সহ উন্নয়নশীল দেশগুলির কৃষক ও অন্যান্য কর্মজীবী মানুষের জীবন বদলে…

ByByNews Desk Oct 5, 2026
Scroll to Top